কিশোর আলোর অনুষ্ঠানে স্কুলছাত্রের মৃত্যু

০১ নভেম্বর ২০১৯, ১০:১৬ PM

© টিডিসি ফটো

প্রথম আলোর ‘কিশোর আলো’ অনুষ্ঠান দেখতে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এ দুর্ঘটনা ঘটে। কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নাইমুল আবরার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্লাস নাইনের শিক্ষার্থী।

ঘটনা সূত্রে জানা গেছে, কিশোর আলোর অনুষ্ঠান দেখতে এসেছিল ওই শিক্ষার্থী। পরে সেখানেই বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে অনুষ্ঠানস্থলের জরুরি মেডিক্যাল ক্যাম্পে তাকে নিয়ে যাওয়া হয়। দুজন এফসিপিএস ডাক্তার তাকে পরীক্ষা করে দেখেন। অবস্থার অবনতীতে হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাইমুলের মর্মান্তিক মৃত্যুর খবর জানিয়ে আনিসুল হক বলেছেন, আমার জীবনে এর চেয়ে মর্মান্তিক খবর আমি আর পাই নাই। আমি এখন হাসপাতালে আছি। প্রিন্সিপাল স্যার আছেন। নাইমুল আবরারের বাবা-মা এবং আত্মীয়রা আছেন। আমি ও কিশোর আলো আজীবন আবারের পরিবারের সঙ্গে থাকবো।

যদিও এই অপূরণীয় ক্ষতি কিছুতেই পূরণ হবে না। আমি কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় আছি। নাইমুল আবরারের জন্য দোয়া করছি।

কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬
ইউআইটিএসের সমাবর্তন ঘিরে আর্থিক অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার অ…
  • ৩০ অক্টোবর ২০২৬