ডোবা থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

০১ নভেম্বর ২০১৯, ০৯:৩০ PM

© ফাইল ফটো

পাবনার চাটমোহরে ডোবা থেকে ফিরোজ হোসেন (২০) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দয়রামপুর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফিরোজ ওই গ্রামের আক্কাস আলীর ছেলে এবং চলতি বছরে পারখিদিরপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করে।

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয় ফিরোজ। রাত ১০টার দিকে দয়রামপুর বাজার থেকে চা খেয়ে বাড়ির উদ্দেশে রওনা দেয়।

কিন্তু গভীর রাত হওয়ার পরও বাড়ি না ফেরায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের একটি ডোবা থেকে স্বজনরা ফিরোজের লাশ উদ্ধার করেন। লাশের গলা, মাথা এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান এএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, থানার ওসি সেখ নাসির উদ্দিনসহ পুলিশের কর্মকর্তারা।

চাটমোহর থানার ওসি সেখ নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে লাশটি দেখে মনে হয়েছে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ফিরোজ পড়াশোনার পাশাপাশি সবজির ব্যবসা করত। ঘটনার তথ্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬
মার্কিন অবরোধ ভেঙে হরমুজ পার হচ্ছে ইরানের পতাকাবাহী জাহাজ
  • ২১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের আচরণ কূটনীতি পরিপন্থী: ইরানের পররাষ্ট্রমন্ত্…
  • ২১ এপ্রিল ২০২৬
আজ শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষা…
  • ২১ এপ্রিল ২০২৬