শাবি প্রেসক্লাবের নতুন কমিটিকে কুবিসাসের শুভেচ্ছা

০১ নভেম্বর ২০১৯, ০৪:৩৮ PM

© সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)’।

গতকাল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সমিতির দপ্তর সম্পাদক শাহাদাত বিপ্লব স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নতুন এ কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তানভীর সাবিক।

জানা যায়, শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে হোসাইন ইমরান (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ও সাধারণ সম্পাদক পদে মেহেদী কবির (যুগান্তর) নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে আরাফ আহমদ (মানবজমিন), যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম আফরান (সংবাদ), কোষাধ্যক্ষ মাসুদ আল রাজী (ডেইলী অবজারভার), দপ্তর সম্পাদক জুবায়ের মাহমুদ (বাংলাদেশ প্রতিদিন) নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য হিসেবে জিএম ইমরান হোসেন (ইত্তেফাক), নাজমুল হুদা (বাংলা ট্রিবিউন) ও আব্দুল্লাহ আল মাসুদ (দেশ রূপান্তর) নির্বাচিত হয়েছেন।

যৌথ বিবৃতিতে সাংবাদিক নেতারা বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০১৯-২০ কার্যনির্বাহী পরিষদের নবগঠিত কমিটির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।’ এছাড়া বিবৃতিতে দুই সাংবাদিক সমিতির মধ্যে পারস্পরিক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করা হয়।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬