১০ মাসেও ফল পায়নি শিক্ষার্থীরা, ক্যাম্পাসে বিক্ষোভ

৩১ অক্টোবর ২০১৯, ০৭:৩১ PM

© টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ফলাফলের দাবিতে বিক্ষোভ কর্মসূচী পালন করছে বাংলা বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও এখনো তাদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল প্রকাশ করা হয়নি।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১ টা থেকে উক্ত ফলাফল প্রকাশের দাবিতে নিজ বিভাগের সামনে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা বাংলা বিভাগের প্রফেসর জয়নাব বিনতে হোসেনের বিরুদ্ধে ভাইভার মার্কশিট হারিয়ে ফেলার অভিযোগ করে।

আন্দোলনরত নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী জানান, ‘দীর্ঘদিন ধরেই বাংলা বিভাগে ফলাফল সংক্রান্ত জটিলতা বিরাজ করছে। প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও আমাদের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টারের রেজাল্ট দেয়া হয়নি। সম্প্রতি আমরা জানতে পারি সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন আমাদের দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ভাইভার মার্কসিট হারিয়ে ফেলেছেন এবং একারণে ফলাফল দেয়া সম্ভব হচ্ছে না। আমরা দ্রুত ফলাফল চাই এবং এমন বিশৃঙ্খলার অবসান চাই।’

প্রভাষক জয়নাব বিনতে হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মার্কসিট হারানোর অভিযোগটি অস্বীকার করে বলেন, তিনি মার্কসিটটি তৎকালীন পরীক্ষা কমিটির প্রধান আশিকুজ্জামান ভুঁইয়ার নিকট জমা দিয়েছেন।

তবে আশিকুজ্জামান ভুঁইয়া জয়নাব বিনতে হোসেনের বক্তব্য অস্বীকার করে ওই তার নিকট কোনো মার্কসিট দেননি বলে জানিয়েছেন।

ইসরায়েল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে: কাতারের প্রধানম…
  • ২০ মার্চ ২০২৬
ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence