‘শিক্ষার্থী কল্যাণ ফান্ডে’ ১৫ লাখ টাকা দিলেন রাবি অধ্যাপক

৩০ অক্টোবর ২০১৯, ০৭:৫৬ PM
অধ্যাপক সোহেল কবীর

অধ্যাপক সোহেল কবীর © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগে ‘শামশুন নাহার প্রফেসর মুস্তাফিজুর রহমান শিক্ষার্থী কল্যাণ ফান্ডে’ ১৫ লাখ টাকা অনুদান দিয়েছেন ওই বিভাগের অধ্যাপক সোহেল কবীর।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে বিভাগের সেমিনার কক্ষে সভাপতি অধ্যাপক সুলতান-উল-ইসলামের নিকট চেকটি হস্তান্তর করেন তিনি।

এসময় অধ্যাপক সোহেল কবীরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বিভাগের সভাপতি প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম বলেন, এই টাকা দিয়ে বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয়বর্ষের শিক্ষার্থীদের ফিল্ড ওয়ার্কের সহায়তায় ব্যয় করা হবে। ড. কবীরের মহৎ ত্যাগকে বিভাগের পক্ষ থেকে স্বাগত জানান তিনি।

প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম আরও বলেন, ড. সোহেল কবীর গত তিন বছর থেকে বিভিন্ন বর্ষের ফিল্ড ওয়ার্কের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করে এসেছেন।

চেক হস্তান্তর অনুষ্ঠান

অধ্যাপক ইউনুস আহমেদ খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক হামিদুর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, অধ্যাপক মৃণাল কান্তি রায়, অধ্যাপক মো. শফিকুল আলম, অধ্যাপক ইসমাইল হোসেন, অধ্যাপক সেলিম রেজা প্রমুখ।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬