গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার পেলেন জাবি অধ্যাপক

৩০ অক্টোবর ২০১৯, ০৭:২৪ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. সাদিয়া আহমদ শিক্ষা-গবেষণা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য ৩টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করেছেন। সম্প্রতি ভারত এবং নেপালের কাছ থেকে তিনি এসব পুরষ্কারে ভূষিত হন।

জানা যায়, অধ্যাপক ড. সাদিয়া আহমদকে ভারতের সংস্কৃতি বিষয়ক পত্রিকা সৃজন বার্তা ‘ভারত-বাংলাদেশ মৈত্রী পুরস্কার-২০১৯’, নেপালের ইন্টারন্যাশনাল ট্রান্স ক্রিয়েশন সোসাইটি ‘নেপাল-বাংলাদেশ মৈত্রী পুরস্কার ২০১৯’ এবং অল ইন্ডিয়া মহাত্মা গান্ধী কম্পিউটার স্বাক্ষরতা মিশন ‘মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পুরস্কার ২০১৯’ প্রদান করেছে।

অধ্যাপক ড. সাদিয়া আহমদ উল্লিখিত তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধি করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ভারত ও নেপালের সাথে বাংলাদেশের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা আশা করি, ড. সাদিয়া এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে ভারত ও নেপালের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬