সাকিবের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি কুবি শিক্ষার্থীদের

৩০ অক্টোবর ২০১৯, ১২:১২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেট তারকা সাকিব-আল-হাসানের উপর আইসিসির দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের(কুবি) শিক্ষার্থীরা। আজ বুধবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করেন। প্ল্যাকার্ডে তারা ‘Justice for Shakib’, ‘সাকিব এক অনুপ্রেরণার নাম’, ‘ষড়যন্ত্র নিপাত যাক সাকিব-আল-হাসান মুক্তি পাক’, ‘ষড়যন্ত্র হঠাও ক্রিকেট বাচাও’ সহ বিভিন্ন প্রতিবাদী ভাষা ব্যবহার করে প্রতিবাদ জানান।

মানবন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা আইসিসির প্রতি আহবান জানান, যেন সাকিবের উপর আরোপ করা এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়। পাশাপাশি তারা বিসিবির প্রতি এই নিষেধাজ্ঞাকে ঘিরে কোনো প্রকার খারাপ রাজনীতি না করে বরং বাংলাদেশের ক্রিকেটকে রক্ষা এবং সংহত করতে উদ্যোগী হওয়ার আহবান জানান।

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬