ভুল স্বীকার, ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফের নেবে চবি কর্তৃপক্ষ

৩০ অক্টোবর ২০১৯, ১১:৫৪ AM

© ফাইল ফটো

গত ২৮ অক্টোবর অনুষ্ঠিত ‘ডি’ ইউনিটের পরীক্ষা ফের নেয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২৮ অক্টোবর অনুষ্ঠিত ডি-ইউনিটের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ন্যাশনাল কারিকুলাম (ইংরেজি ভার্সন) পরীক্ষার্থীদের বাংলা অন্তর্ভূক্ত হয়নি।’

এতে বলা হেয়েছে, ‘কেবল ওই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের ১০০ নম্বরের পরীক্ষা আগামী ৬ নভেম্বর সকাল ১০টা ১৫মিনিটে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অনুষদ ভবনে অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশগ্রহণ না করলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ডি-ইউনিটের প্রার্থীতা বাতিল বলে গন্য হবে। পরীক্ষার পর দ্রুত ডি-ইউনিটের ফল প্রকাশ করা হয়ে।’

এ বিষয়ে বিস্তারিত তিথ্য পরীক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং এসএমএস এর মাধ্যমে জানানো হবে। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬