নোবিপ্রবি ভর্তির সময় অধিক দামে খাদ্য বিক্রি করলে ব্যবস্থা

২৯ অক্টোবর ২০১৯, ০৬:৪৬ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( নোবিপ্রবি ) ভর্তি পরীক্ষা উপলক্ষে খাদ্যে ভেজাল এবং অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও এর আশেপাশের দোকান মালিকদের নিয়ে কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ নোবিপ্রবি শাখার এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে সিওয়াইবি নোবিপ্রবি শাখার সভাপতি মাইনুদ্দিন পাঠানের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের কেন্টিন ও দোকান মালিকদের নিয়ে খাবার স্বাস্থ্যসম্মত ও মূল্য নিয়ন্ত্রণে জরুরি এ সভার আয়োজন করা হয়। এতে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে কোন দোকানদার যেন খাবারের দাম বেশী না রাখে ও মান যেন ঠিক রাখে সে ব্যাপারে অবহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ওয়ালিউর রহমান আকন্দ, মোহাম্মাদ আল-আমীন এবং মো. মাজনুর রহমান। সহকারী প্রক্টর ওয়ালিউর রহমান বলেন, আগামী ভর্তি পরীক্ষা উপলক্ষে কোনো দোকানদার যাতে দাম বাড়িয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের হয়রানি করতে না পারে সে জন্য সতর্ক করা এবং সচেতন করার পর যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাহলে প্রশাসন থেকে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরের সাথে সাক্ষাৎকালে তিনি দোকান মালিকদের সচেতন হওয়া এবং আগামী কয়েকদিনের মধ্যে মূল্য তালিকা দেওয়ার নির্দেশ দেন।

ভারতের ভিসা চালু আগামী সপ্তাহেই!
  • ১৩ এপ্রিল ২০২৬
তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রামীণ ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সিকেডি হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈনের চার সহযোগী চার…
  • ১৩ এপ্রিল ২০২৬
ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা করায় ১ জনকে কারাদণ্ড, ৫ জনকে জরিমানা
  • ১৩ এপ্রিল ২০২৬
কল না ধরায় ছাত্রদল নেতা পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে হাতুড়ি …
  • ১৩ এপ্রিল ২০২৬