৫ম বছরে কুবির রক্তদাতা সংগঠন ‘বন্ধু’

২৯ অক্টোবর ২০১৯, ০৫:২৬ PM

© টিডিসি ফটো

‘যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ’ প্রতিপাদ্যর বাহক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একমাত্র রক্তদান সংগঠন ‘বন্ধু’ ৪র্থ বর্ষপূর্তি ও ২য় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালন করে সংগঠনটি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে স্বাস্থ্যকথা বিষয়ক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী শুরু হয়। স্বাস্থ্যকথা অনুষ্ঠানে অস্টিওপরোসিস ও হাড়ের সুরক্ষা নিয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. মাহমুদুল হাসান খান।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাডমিন্টন মাঠে এসে শেষ হয়। এসময় যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত শাওনের সঞ্চালনায় ও সভাপতি মো. আশরাফুল রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় উপাচার্য বলেন, ‘রক্ত দেওয়া বড় একটি কঠিন ও মহৎ কাজ। যেটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা করছে। রক্ত দেয়ার সাহসই প্রকৃত সাহস, যারা রক্ত দেয় তারাই প্রকৃত বীর। যারা রক্ত দিতে জানে তারাই পরিশ্রমী আর পরিশ্রমীরাই সফলতা লাভ করে। যারা নিরবিচ্ছিন্নভাবে মানুষের পাশে দাড়ায় তারা জীবনে সফল হবে।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে উৎযাপন করা হয়। এসময় অতিথিদের সম্মাননা স্বারক তুলে দেওয়া হয়। পরে বিভিন্ন বিভাগের ১০ম ব্যাচ থেকে ১৩ তম ব্যাচ পর্যন্ত তিন বা ততোধিক রক্তদাতাদের সম্মাননা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. শামিমুল ইসলাম, প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মো. জিয়া উদ্দিন, সংগঠনের উপদেষ্টা ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. হারুন, আইন বিভাগের সভাপতি রোকসানা আক্তার, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজসহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬