কুবি সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু

২৯ অক্টোবর ২০১৯, ০৫:২১ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ১ম সমাবর্তন রেজিস্ট্রেশন প্রক্রিয়ার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২য় তলায় সমাবর্তন অফিস কক্ষে রেজিস্ট্রেশনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সমাবর্তন আয়োজন প্রস্তুতি কমিটির আহবায়ক ড. এ. কে. এম. রায়হান উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু তাহের।

উল্লেখ্য, আগামী ২৭ জানুয়ারি ২০২০ তারিখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় থেকে ২০০৬-০৭ শিক্ষাবর্ষ হতে ২০১৩-১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতক (সম্মান) ডিগ্রীপ্রাপ্ত এবং ২০১০-১১ শিক্ষাবর্ষ হতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ পর্যন্ত স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে এ সমাবর্তন অনুষ্ঠানে সনদ প্রদান করা হবে। সংশ্লিষ্ট ডিগ্রীপ্রাপ্ত সকল ছাত্র-ছাত্রীকে নির্ধারিত ওয়েবসাইটে (www.cou-convocation.com) প্রয়োজনীয় তথ্যাদি প্রদানপূর্বক অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত তথ্য উপরোক্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর ২০১৯। যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৬৩০৬১৬২৬ এ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬