নোবিপ্রবি নির্মানাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২৯ অক্টোবর ২০১৯, ০৩:১৩ PM

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নির্মাণাধীন ভবনের ৬ তলা থেকে পা পিছলে পড়ে প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের। সোমবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের ৬ তলা থেকে পড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয় ওই নির্মাণ শ্রমিক। নিহত শ্রমিক জুয়েল (২৬) চাঁপাইনবাবগঞ্জ জেলার ছায়েদুলের ছেলে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন রাজু জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কোয়াটারের নির্মাণাধীন ১০তলা ভবনের ৬ তলায় কাজ করতে উঠলে হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান জুয়েল। পরে তাকে অন্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।মঙ্গলবার সকালে জুয়েলের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

 

জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬