রাবি’র ১১তম সমাবর্তনের বক্তা অধ্যাপক রঞ্জন চক্রবর্তী

২৮ অক্টোবর ২০১৯, ১০:২৮ PM

© ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য একাদশ সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ইতিহাসবিদ ও পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রঞ্জন চক্রবর্তী।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার।

আগামী ৩০ নভেম্বর সমাবর্তন অনুষ্ঠিত হবে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। ইতোমধ্যে অনলাইনে সমাবর্তনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার বলেন, ‘নির্ধারিত দিনে সমাবর্তন আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছি। গ্র্যাজুয়েটদের নিবন্ধন ইতোমধ্যে শেষ হয়েছে। সমাবর্তন বক্তা হিসেবে ভারতের পশ্চিমবঙ্গের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে তিনি আসতে সম্মতি জানিয়েছেন।’

একাদশ সমাবর্তনে অংশ নিতে ৩ হাজার ৫৯৭ জন গ্র্যাজুয়েট আবেদন করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন গত বছরের ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬