মানহানি মামলা করায় বিশ্ববিদ্যালয় ফটকে তালা দিল ছাত্রলীগ

২৮ অক্টোবর ২০১৯, ০৫:০৫ PM
ছাত্রলীগের বিক্ষোভ

ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।

জানা যায়, সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া লাইভ সাক্ষাৎকারে বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য উপস্থাপন করায় ছাত্রলীগ নেতা মিজানুর রহমান লালনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন তিনি।

এর প্রতিবাদে সোমবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করে প্রধান ফটকে তালা দেন ছাত্রলীগের বিদ্রোহী গ্রুপের নেতাকর্মীরা। এতে ভোগান্তিতে পড়েন দুপুর ২টার ট্রিপে কুষ্টিয়া-ঝিনাইদহগামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

পরে ছাত্রলীগ নেতারা উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর সঙ্গে দেখা করেন। এসময় উপাচার্য অভিযুক্ত ছাত্র ও অভিযোগকারী শিক্ষকের সঙ্গে বসার ব্যাবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে প্রায় আধা ঘন্টা পর ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধান ফটকের তালা খুলে দেন।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘ছাত্র ও শিক্ষাকের মাঝে যে মামলার ঘটনা ঘটেছে তা তাদের ব্যাক্তিগত। তারপরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাদের বসার ব্যাবস্থা করবো।’

জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর ডিবিসি নিউজে ‘মানচিত্র: বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা’ বিষয়ক লাইভ সাক্ষাৎকার দেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালন।

লাইভ সাক্ষাৎকারে লালন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানের বিরুদ্ধে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন সময়ে তার ছাত্রশিবিরের নেতৃত্ব দিতেন উল্লেখ করেন। তবে ড. মাহবুব ইবির ছাত্র ছিলেন না। এছাড়া ড. মাহবুবের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বানিজ্যের মূলহোতা, শিক্ষার্থীদের হুমকি, ছাত্রলীগের উপর গুলিবর্ষণের নির্দেশদাতা অভিযোগ করেন লালন।

এ ঘটনায় গত ১৭ অক্টোবর কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইবি আমলী আদালতে সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান মামলা দায়ের করেন। এতে তিনি মিজানুর রহমান লালনকে মামলার প্রধান বিবাদী ও ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মুনজুরুল ইসলামকে দুই নম্বর বিবাদী করেন।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence