৩০ বছর পর ফুটবলে চ্যাম্পিয়ন রাবির অর্থনীতি বিভাগ

২৮ অক্টোবর ২০১৯, ০৩:৫৫ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ।
ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় আনন্দে অর্থনীতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। এ খুশিতে সোমবারও (২৮ অক্টোবর) বিজয়ের আনন্দে গোটা ক্যাম্পাস মাতিয়েছিলেন তারা।

এর আগে শুক্রবার (২৫ অক্টোবর) দর্শন বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগ।

চ্যাম্পিয়ন হওয়ায় বিজয়োল্লাসের অংশ হিসেবে সোমবার বেলা ১১টায় মমতাজ উদ্দীন একাডেমিক বিল্ডিং এর সামনে থেকে বিজয় মিছিল বের হয়ে গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

প্রায় ৩০ বছর পর নিজের বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে তাই উল্লাসটা একটু বেশি বলে শিক্ষার্থীরা জানায়।

অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. কে বি এম মাহবুবুর রহমান বলেন, ‘আমরা দীর্ঘদিন যাবৎ প্ল্যান করে খেলেছি এবং ফলাফলও হাতেনাতে পেয়েছি। আমাদের ছেলেরা আজকে খুশি আমিও আনন্দিত। বিভাগের শিক্ষার্থীরা অনেকটা আনন্দিত, ফুটবল তাদেরকে একত্রিত করেছে। আমরা দীর্ঘদিন থেকে টুর্নামেন্টে সাফল্য দেখিয়ে আসছিলাম। কিন্তু কাঙ্ক্ষিত ফলটা পাচ্ছিলাম না। এবার আমরা কাঙ্ক্ষিত ফল পেয়েছি।’

উল্লেখ্য ২০১৫ সাল এবং ২০১৮ সালে ফাইনাল ম্যাচ খেলেও চ্যম্পিয়ন ট্রফি অধরাই থেকেছিল অর্থনীতি বিভাগের।

কারিগরির এমপিও নীতিমালা প্রকাশ, দেখুন এখানে
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
এইচএসসি পাসেই সেলস প্রমোশন অফিসার নেবে সজীব গ্রুপ, কর্মস্থল…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনের আগে হ্যাক হয়েছিল যেসব বিশ্বনেতার এক্স অ্যাকাউন্ট
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে ভারতকে হারাল বাংলাদেশ
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
নারীদের অসম্মানকারীদের হাতে দেশ নিরাপদ নয়: আমিনুল হক
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে, হুমকি দেয়া হচ্ছে, ইসিকে জানানোর প…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬