জাবিতে চলছে সর্বাত্মক ধর্মঘট, অচলাবস্থা

২৮ অক্টোবর ২০১৯, ০৩:০৫ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের অপসারণ দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের একাংশের আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে। উপাচার্যের নৈতিক স্খলন ও অর্থ কেলেঙ্কারির অভিযোগে সর্বাত্মক ধর্মঘট পালন করছেন প্রতিষ্ঠানটির আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন ও পুরনো প্রশাসনিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে অবরোধ ও সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে শিক্ষক-শিক্ষার্থীরা। চলবে বিকেল ৪টা পর্যন্ত। কর্মসূচি চলাকালে ভবন দুটির কোনো ফটক খুলতে না পরায় কর্মকর্তা-কর্মচারীরা বাইরে অপেক্ষা করে ফিরে গেছেন।

আন্দোলনকারীরা জানান, দাবি আদায়ে আজ সোমবার বিক্ষোভ মিছিল, ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া প্রশাসনিক ভবন অবরোধ অব্যাহত রয়েছে বলে জানান তাঁরা।

এদিকে, সর্বাত্মক ধর্মঘটের ফলে স্থবির হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সব কার্যক্রম। অধিকাংশ বিভাগে নির্ধারিত ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, আন্দোলনকারীরা ভবনে প্রবেশ করার ফটকে অবস্থান নিয়েছেন। শিক্ষকদের ভেতরে প্রবেশ করতে দিলেও শিক্ষার্থীদের প্রবেশে বাধা দিতে দেখা যায়। তবে উপাচার্যকে সমর্থনকারী কয়েকজন শিক্ষক আন্দোলন উপেক্ষা করে ক্লাস নিচ্ছেন বলেও জানা যায়। ধর্মঘটের কারণে ভবনে প্রবেশ করতে না পারায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে একটি অনুশীলনী পরীক্ষা নিয়েছেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক আরিফা সুলতানা।

 

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬