চবিতে চাঁদাবাজ রোমিও আটক!

২৮ অক্টোবর ২০১৯, ১২:৫০ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি পরীক্ষাকে সামনে রেখে অনেকেই ধান্ধার ফাঁদ পাতেন। কেউ হোটেলে অতিরিক্ত ভাড়া আদায় করে, কেউ বা ভয় দেখিয়ে চাঁদা আদায় করে, আবার কেউ কেউ ভর্তি জালিয়াতি করে। কিন্তু এবার রোমিও নামের এক যুবক দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন গাড়ি থেকে ভুয়া রশিদ দেখিয়ে চাঁদাবাজি করে ধান্ধার ফাঁদ পাতেন। কিন্তু ধরা পড়েন ছাত্রলীগের হাতে। পরে রোমিওকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।

আজ সোমবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বরের সামনে থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।জানা যায়, রোমিও নামের ওই যুবক প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ রাশেদের ছেলে। বিশ্ববিদ্যালয়ে না পড়লেও তিনি নিজেকে শাখা ছাত্রলীগের বাংলার মুখ নামক সংগঠনের কর্মী বলে দাবি করেন।

আরও জানা যায়, বিশ্ববিদ্যালয়ের স্টেশন এলাকায় রেলওয়ের জমিতে দড়ি টেনে পার্কিং জোন তৈরি করেছেন রোমিও। সেখানে পার্কিং করা গাড়িই হোক আর বাইরে রাখা গাড়িই হোক সবার থেকেই টোকেন দিয়ে চাঁদা নিচ্ছেন নিচ্ছিলেন তিনি। চাঁদা না দিলে রাস্তার পাশে সরকারি জমিতেও গাড়ি রাখতে দিচ্ছিলেন না। এসময় এক গাড়িচালকের সাথে বাকবিতণ্ডা করতে দেখে সাংবাদিকরা এর কারণ জানতে চান। তখন তিনি জানায়, রেলওয়ের জমি তার বন্ধুর বাবা ইজারা নিয়েছেন। তার বন্ধুর সাথে কথা বলে ওই জায়গাটিতে তিনি পার্কিং জোন করেছেন। এক্ষেত্রে রাস্তার পাশে গাড়ি দাঁড়িয়ে থাকলে যান চলাচলে অসুবিধা হচ্ছে বলে সেগুলো তিনি সরিয়ে দিতে চাচ্ছেন। তিনি আরও জানান, গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে থাকলে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে হাটহাজারি মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, রোমিও নামে একট যুবক আটক রয়েছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা নেব।

আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬