ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আলোচিত গণরুম পরিদর্শন, হল লাইব্রেরি ও মেস পরিদর্শন করেছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজামান। এসময় তার সাথে ছিলেন প্রক্টর অধ্যাপক ড. গোলাম রব্বানী, সূর্যসেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন, জসিম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক রহমত উল্লাহ প্রমুখ। রবিবার রাত সাড়ে নয়টার দিকে তিনি সর্যসেন হল ও পরে জসীম উদ্দিন হল পরিদর্শন করেন।
.png)
উপাচার্য সূর্যসেন হলের লাদেন গুহার ১৭৭, ১৭৮, ১৭৯ ও পাঁচ তলায় ৪৪৯, ৫৪৯ এবং ছাত্রবস্থার রুম ৫২৮ পরিদর্শন করেন। পরে জসিম উদ্দিন হলের ২০৮, ২১৪, ২১৫ নম্বর রুম পরিদর্শন করেন।
ঢাবি ভিসি আখতারুজ্জামান গণরুম পরিদর্শনে গেলে হলের শিক্ষার্থীরা তাদের গণরুমে থাকার সমস্যা তুলে ধরেন। এসময় ঢাবি ভিসি তাদের সমস্যা গুলোর কথা শুনেন এবং সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দেন।
পরিদর্শন শেষে ঢাবি ভিসি আখতারুজ্জামান বলেন, ‘আমি শিক্ষার্থীদের গণরুম পরিদর্শন করলাম। তারা মানবেতর জীবন-যাপন করছে। শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধানে আমাদের পরিকল্পনা রয়েছে। আমরা সমস্যা সমাধানে কাজ করছি।’
তবে ঢাবি ভিসি তাদের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিলেও তা আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে দ্বিধা দন্দ্বে সাধারণ শিক্ষার্থীরা। হলের শিক্ষার্থীরা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, এর আগেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের অনেকে দেখতে গিয়েছেন এবং তাদের সমস্যা সমাধাণের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি।
হলের শিক্ষার্থী দিদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন বলেন, ‘এর আগেও আমাদের সমস্যা সমাধানে অনেকে এসেছেন তবে আমাদের সমস্যা সমাধান হয়নি। এবারও তাই হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। তবে এবার আমরা আশাবাদী।’
লাইব্রেরি ও মেস পরিদর্শনের সময় শিক্ষার্থীদের অবস্থা পর্যবেক্ষণ করেন। এবং সমস্যার কথা জানতে চান। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টের সভায় ১ম বর্ষের শিক্ষার্থীদের সিট দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপরদিকে মাস্টাস শেষ শিক্ষার্থীদের পরীক্ষার ১৫দিন পর সিট ছেড়ে দিতে হল সমূহে নোটিশ দেয়া হয়েছে।

এছাড়া উপাচার্য তার ছাত্রাবস্থায় থাকা ৫২৮ নং কক্ষও পরিদর্শন করেন। নিজের কক্ষে গিয়ে বর্তমান ছাত্রদের খোশ গল্পও করেন তিনি। এসময় উপাচার্যকে বেশ হাসিখুশি দেখা যায়। এমনকি নিজের ছাত্রবস্থার কিছু স্মৃতিও মন্থর করেন।
২০১৭ সালের ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের আচার্য ও বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ আখতারুজ্জামানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে নিয়োগ দেন। উপাচার্য হিসেবে নিয়োগের পূর্বে অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।
অধ্যাপক আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে তিনি ফার্সি ভাষায় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ভারতের আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে ১৯৯৭-এ ইতিহাস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন কলেজে ফুলব্রাইট স্কলার হিসেবে ‘রিলিজিয়ন ইন আমেরিকান পাবলিক লাইফ’ বিষয়ে এবং ব্রিটিশ কাউন্সিল গবেষক হিসেবে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম-এর সেন্টার ফর খ্রীষ্টান – মুসলিম রিলেশনস-এ 'মুসলিম কমিউনিটি ইন ইউকে' বিষয়ে গবেষণা করেন।