বৃষ্টির পানিকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা

২৬ অক্টোবর ২০১৯, ০৫:১৪ PM

© ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে আবদুর রাজ্জাক নামে এক কলেজছাত্রকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় একই এলাকার মফিজ উদ্দিনের ছেলে সুজন (৩৭) ও পলাশের স্ত্রী ডালিয়া বেগমকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাজ্জাকের মৃত্যু হয়। এর আগে শুক্রবার সকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে আব্দুর রাজ্জাককে পিটিয়ে আহত করে একই এলাকার মফিজ ও তার পরিবার।

নিহত রাজ্জাক শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামে আব্দুস সালামের ছেলে। তার মায়ের নাম ফরিদা বেগম। রাজ্জাক রাজশাহী কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিল।

এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার (২৫ অক্টোবর) সকালে বাড়ির সামনে রাস্তার ওপরে বৃষ্টির পানি জমে থাকলে তা নিষ্কাশন করতে যান আব্দুর রাজ্জাক ও তার বাবা আব্দুস সালাম। এসময় বাড়ির সামনে দিয়ে পানি নিষ্কাশন করতে বাধা দেয় মফিজ উদ্দিনের ছেলে ও ছেলের বউ। একপর্যায়ে কথা কাটাকাটি হলে মফিজ উদ্দিনের ছেলে মো. বকুল (৫০), মো. মামুন (৪৮), মো. পলাশ (৩৫), মো. সুজন (৩৭), মো. বকুল এর স্ত্রী মোসা. রোজিনা বেগম (৪৫), মামুনের স্ত্রী মোসা. তানজু বেগম (৪২) ও পলাশের স্ত্রী মোসা. ডালিয়া বেগম (৩০) লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাজ্জাক ও তার বাবাকে।

স্থানীয়দের সহায়তার আহতদের পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে রাজ্জাকের মৃত্যু হয়।

নিহত আবদুর রাজ্জাকের মা ফরিদা বেগম জানান, অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে পড়া-লেখা করাচ্ছিলাম। ছেলে বিসিএস পরীক্ষা দেবে এ জন্য প্রস্ততি নিচ্ছিল। রাজ্জাক পঞ্চম, অষ্টম, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করে। এর পর রাজশাহী কলেজ থেকে উদ্ভিদবিদ্যা বিভাগে অর্নাস শেষ করে মাস্টার্স পরীক্ষা দেয়।

এদিকে এ ঘটনায় শুক্রবার রাতেই নিহত রাজ্জাকের চাচা সেতাউর রহমান বাদী হয়ে মফিজউদ্দিনসহ তার পরিবারের ৭ জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬