জাবিতে এবার অসহযোগ আন্দোলন, ছাত্রলীগের বিক্ষোভ

২৪ অক্টোবর ২০১৯, ০৪:৫১ PM
ছাত্রলীগের বিক্ষোভ

ছাত্রলীগের বিক্ষোভ © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীরা এবার ‘অসহযোগিতা ও সর্বাত্মক প্রতিরোধের’ পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি প্রশাসনিক ভবন অবরুদ্ধ করে উপাচার্যকে দাপ্তরিক কাজ হতে বিরত রাখেন। অন্যদিকে আটককৃত ‘কথিত’ শিবির নেতার বিচারসহ চার দফা দাবিতে বিক্ষোভ করেছে ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে ২০ থেকে ২৫ জন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থী বিকেল চারটা পর্যন্ত দুটি প্রশাসনিক ভবন অবরোধ করে রাখেন। এতে উপাচার্য সহ কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিজস্ব কার্যালয়ে প্রবেশ করতে পারেনি। ফলে কর্মকর্তাদের ভবনের আশেপাশে অপেক্ষা করে দিনটি শেষ করতে হয়।

অবরোধের সময় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা উপাচার্যকে দুর্নীতিবাজ, যৌন নিপীড়কের পৃষ্ঠপোষক, মামলাবাজ বলে আখ্যায়িত করে তার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। অবরোধকারীরা বলেন, উপাচার্য প্রশাসনিক ভবনে দাপ্তরিক কার্যক্রম চালান, তাই আমরা প্রশাসনিক ভবন অবরোধ করেছি। তিনি যদি বাসায় বসে কোন প্রকার প্রশাসনিক কার্যক্রম চালাতে চান, তাহলে আমরা তার বাসায় গিয়েও প্রশাসনিক কাজে বাধা দেয়ার চেষ্টা করবো।

আবরোধকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলে তারা আন্দোলনকারীদের বাঁধার সম্মুখীন হন।

অন্যদিকে ক্যাম্পাস হতে ধৃত ‘কথিত’ শিবির নেতার বিচারের দাবিতে বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। ছাত্রলীগ সভাপতি জুয়েল রানার নের্তৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারের পাদদেশে শেষ হয়।

সেখানে ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা বলেন, ‘জাহাঙ্গীরনগর ক্যাম্পাস প্রগতিশীলদের চারণক্ষেত্র। আশির দশকে এই বিশ্ববিদ্যালয় দেশের মধ্যে সর্বপ্রথম আইন করে শিবির নিষিদ্ধ করেছিলো। আজকে আশ্চর্যের বিষয় এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা আন্দোলনের নামে শিবির প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

এসময় তিনি চার দফা দাবি পেশ করে বলেন,‘আটককৃত ‘শিবির’ নেতাদের দ্রুত বিচার, বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে অর্থ জোগান দাতাদের সনাক্ত করে রাষ্ট্রীয় আইনে বিচার, উক্ত ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃক তদন্ত কমিটি গঠন করে শিবিরের সাথে জড়িতদের চিহ্নিত করা এবং রাষ্ট্রীয় আইনে শিবিরের রাজনীতি বাতিল করতে হবে’।

আন্দোলনকারীদের অবরোধ চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগরে’র সমন্বয়ক অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘দুর্নীতিবাজ ভিসি অপসারণ না হওয়া পযর্ন্ত আমরা অবরোধ চালিয়ে যাব। আন্দোলনকে ভিন্নখাতে নিয়ে যাওয়ার জন্য শিবির সন্দেহে আটককৃতদের আন্দোলনকারী বলে চালিয়ে দিতে চাচ্ছে প্রশাসন। যা একটি সাজানো নাটক। এর মঞ্চ করতে গিয়ে প্রক্টরিয়াল বডির একেকজন একেক রকম কথা বলছে। আমরা বলতে চাই প্রশাসন নাটকের রিহার্সেল ভালো করে করতে পারেনি। আমাদের খালি চোখে এটি ধরা পড়েছে।’

অধ্যাপক জামালউদ্দিন রুনু বলেন, ‘আমরা আওয়ামীপন্থী বামপন্থী ও সাংস্কৃতিক জোট নিয়ে আন্দোলন করছি। প্রক্টর নিজের ছাত্রকে দিয়ে যে নাটক সাজাতে চেয়েছে তা সাধারণ শিক্ষার্থীদের কাছে স্পষ্ট হয়েছে। দুর্নীতিগ্র¯’ ভিসিকে বাচানোর জন্য তারা এই অপকর্মে লিপ্ত হয়েছে।’

নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস বলেন, ‘আমরা বলতে চাই এই উপাচার্যের নিজ পদে থাকার নৈতিক অধিকার নেই। ফলে উপাচার্যকে তার নিজ পদ থেকে অপসারণ করতে হবে। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা এ অবরোধ কর্মসূচী চালিয়ে যাবো।’

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন,‘ভিসি তার স্বামী, সন্তান ও বিশ্ববিদ্যায়ের সকল শাখায় ভারপ্রাপ্তদের বসিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছে। দুর্নীতি, স্বে”ছাচারিতা, যৌন নিপীড়কের পৃষ্ঠপোষক ফারজানা ইসলামের দিন ফুরিয়ে এসেছে। আমরা ভিসির অপসারণ না হওয়া পযর্ন্ত আন্দোলনের মাঠে থাকবো। তিনি আরোও বলেন,‘দেশের একমাত্র নারী ভিসি হয়ে দুর্নীতি, স্বৈরাচারী, যৌন নিপীড়কের পৃষ্টপোষক করে তিনি গোটা নারী জাতির উপর কলঙ্ক লেপন করেছেন’।

‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারের এই আন্দোলনে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরসহা আওয়ামী, বিএনপি ও বামপšি’ শিক্ষকদের একটি অংশ সক্রিয় রয়েছেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬