জুয়ার আসর থেকে বেরোবির ২ কর্মকর্তাসহ আটক ১২

২৪ অক্টোবর ২০১৯, ০৪:৩৭ PM
অভিযুক্ত দুই কর্মকর্তা

অভিযুক্ত দুই কর্মকর্তা © টিডিসি ফটো

রংপুরের কাউনিয়া উপজেলায় জুয়ার আসর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তাসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১০ টায় উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সবুজ সংঘ ক্লাব থেকে নগদ টাকাসহ তাদরকে আটক করা হয়।

আটককৃত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা হলেন, বিশ্ববিদ্যালয় পরিবহন পুলের উপ-রেজিস্ট্রার মো. তারিকুল ইসলাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের সহকারী রেজিস্ট্রার এস এম আব্দুর রহিম।

জানা যায়, বিভিন্ন সময় কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সবুজ সংঘ ক্লাবসহ বিভিন্ন পয়েন্টে আটককৃতরা জুয়ার আসর বসাতো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল গতকাল (বুধবার) রাতে কাউনিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সবুজ সংঘ ক্লাব থেকে নগদ টাকাসহ তাদেরকে হাতেনাতে আটক করে। পরে রাতেই পুলিশ তাদেরকে কোর্টে চালান করে।

আটকের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, জুয়ার আসর থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকতাসহ ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের রাতেই কোর্টে চালান দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতিউর রহমান (চলতি দায়িত্ব) বলেন, কাউনিয়া থানা আটকের বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগ: বেরোবি
জামায়াত থেকে বের হয়ে আসার সিদ্ধান্তের জন্য এনসিপিকে সাধুবাদ…
  • ৩১ অক্টোবর ২০২৬
কোরআন তেলাওয়াতে প্রতিদিন মুখর থাকত চবি জাদুঘর, সেই আলী হোসা…
  • ৩১ অক্টোবর ২০২৬
ইনানীতে গ্যাসের সঙ্গে থাকতে পারে তেলও, পর্যবেক্ষণে বাপেক্স
  • ৩১ অক্টোবর ২০২৬
ট্রান্সফরমার চুরির সময় আটক গণঅধিকার পরিষদের নেতাকে বহিষ্কার
  • ৩১ অক্টোবর ২০২৬
জাকসুর নির্বাচন কমিশনের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে জাব…
  • ৩১ অক্টোবর ২০২৬
বুটেক্সে মাদকের দৌরাত্ম্য, শিক্ষার্থীদের উদ্বেগ
  • ৩০ অক্টোবর ২০২৬