বরিশাল বিশ্ববিদ্যালয় বাসে মাহেন্দ্রার ধাক্কা, নিহত ৪

১৫ অক্টোবর ২০১৯, ০৩:১২ PM

বরিশালে সড়ক দুর্ঘনায় এক নারীসহ চারজন নিহত এবং একজন গুরুতরভাবে আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ বাস স্টান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাঁদের মধ্য একজন নারী, একজন বয়স্কপুরুষ ও মাহেন্দ্রের চালক মারা যান।

গুরুতর অবস্থায় ২ জন কে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আরো একজন মারা যান। তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিআরটিসি থেকে লিজ নেওয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের বৈকালি নামক ডাবল ডেকার বাস নগরীর বৈদ্যনাথ তলার কাছাকাছি এলে, বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে ধাক্কা দেয়। ফলে এ হতাহতে সৃষ্টি হয়েছে। বাসে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিছু না হলেও তাঁদের মাঝে আতঙ্গের সৃষ্টি হয়েছে,অনেকে প্রচন্ড ভয়ও পেয়েছেন। এ সময় বাসে থাকা শিক্ষার্থীদের অনেকেই কান্না করতে দেখা গেছে।

দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে হতাহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেলে নিয়ে যায়।


নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা খুবই মর্মাহত। ডাবল ডেকার বাস এমনিতে খুব দ্রুত চলাচল করে না। তারপরেও কোন কিছু বোঝার আগেই এমন দুর্ঘটনা কেমনে ঘটলো বুঝতে পারছি না।

৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জেলা সভাপতিসহ নাগরিক ঐক্যের ২১৭ নেতাকর্মীর বিএনপিতে যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কারিগরি ও মাদ্রাসার এমপিও নীতিমালার ওপর মতামত দিল অর্থ বিভাগ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬