চাঁদা না পেয়ে চবি স্টেশনের আমড়া বিক্রেতাকে মারধর

৩০ সেপ্টেম্বর ২০১৯, ০৮:৪৫ AM

© টিডিসি ফটো

চাঁদা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলস্টেশনের আমড়া বিক্রেতা মোকাররম হোসেনকে মারধর করেছে বহিরাগতরা। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় শিপন সহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করেন। এরপর চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ব্যবসার সরঞ্জাম ভাংচুর এবং মালামাল নষ্ট করে তারা। এসময় মোকাররম হোসেনকে মারধর করা হয়।  বর্তমানে মোকাররম হোসেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন।

মোকাররম হোসেন জানান, রমজান, তৈয়ব আলি, হুমায়ুন, রণি ও শিপন তাকে মারধর করেছে। এর মাসখানেক আগে তার কাছ থেকে ৫শ’ টাকা চাঁদা দাবি করেন শিপন। কিন্তু চাঁদা না দেওয়ায় তখন মারধর করা হয় তাকে।

রবিবার সন্ধ্যায় আবারও শিপনসহ মারধরকারীরা এসে চাঁদা না দেওয়ায় গালাগালির অভিযোগ তুলে তাকে মারধর করে। এসময় ভেঙ্গে ফেলা হয় তার জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ছোট্ট ভ্রাম্যমাণ দোকানটি।

মোকাররম হোসেন জানান, আমি দীর্ঘ ২৬ বছর এখানে ব্যবসা করি। প্রথমে বাদাম বিক্রি করতাম, এরপরে আমড়া, গাজর, ঝালমুড়ি সহ অনেক কিছু বিক্রি করেছি। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আমাকে ভালোভাবেই চেনে। আমি মারধরকারীদের অনেক অনুরোধ করেছি, যাতে আমার সরঞ্জাম ভাংচুর না করে। কিন্তু তারা আমার কোনো কথাই শোনেনি। আমি থানায় অভিযোগ দিয়েছি। প্রক্টর স্যার কাল দেখা করতে বলেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী বলেন, বিষয়টি আমরা শুনেছি। হাটহাজারী থানার ওসির সাথেও বিষয়টি নিয়ে কথা বলেছি। ভুক্তভোগীকে আগামীকাল প্রক্টর অফিসে আসতে বলেছি। আমরা খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেব।

আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: …
  • ০৬ এপ্রিল ২০২৬