প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

২৮ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৩ PM

© সংগৃহীত

মাদারীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ১০ জন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকেই পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এর মধ্যে পুলিশ সদস্য রয়েছেন ৬ জন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সরকারি নাজিমউদ্দিন কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে খণ্ড খণ্ড আনন্দ মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে জড়ো হয় জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিকের সমর্থকরা। এরই কিছু পরে সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীরের সমর্থকরা আলাদা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। এ নিয়ে প্রথমে উভয় পক্ষের সমর্থকদের মাঝে হাতাহাতি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশন্ত্র নিয়ে ক্যাম্পাসের ভেতরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এতে ৬ পুলিশসহ আহত হয়েছে ৪০ জন। তাদেরকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কলেজ ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, সংঘর্ষে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। তাদের অনেকের শরীরে রাবার বুলেট রয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে। আহত ৬ পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ক্যাম্পাস কুকুর-বিড়ালসহ অন্যান্য প্রাণীদের নিরাপদ আবাসস্থল …
  • ৩১ মার্চ ২০২৬
আলোচিত শিশুশিল্পী লুবাবার বিয়ের গুঞ্জন
  • ৩১ মার্চ ২০২৬
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence