চাকুরিতে আইসিই বিভাগের বিষয় কোড অন্তর্ভুক্ত করার দাবিতে আজও আন্দোলন

২৬ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৪০ PM
আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা © টিডিসি ফটো

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনসহ সকল চাকুরীর বিজ্ঞপ্তিতে বিষয়কোড অন্তর্ভুক্তকরণের দাবি জানিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল থেকে আন্দোলন করছেন তারা।

অভিযোগ করে শিক্ষার্থীরা বলেন, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে নিদিষ্ট কোন বিষয় কোড নেই। যার ফলে পাবলিক সার্ভিস কমিশনসহ বিভিন্ন মন্ত্রনালয়ের অধিদপ্তরের চাকরী বিজ্ঞপ্তিতে আইসিটি বিষয়ের বিভিন্ন পদে আবেদন করা সুযোগ নেই। বিভাগের শিক্ষার্থীরা এসব চাকরী থেকে বঞ্চিত হতে হচ্ছে। যেখানে সিএসসি ও আইসিটি বিভাগে বিষয়ের নাম এবং সাবজেক্ট কোড থাকলেও নেই আইসিই বিভাগে । ফলে গ্রাজুয়েটরা যোগ্যতা থাকা স্বত্বেও করতে পারছেনা চাকরীতে আবেদন ।

তাদের দাবি রেডিও ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন পড়ার পরও বিসিএস ছাড়াও অন্যান্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান গুলোতেও আবেদন করতে পারছে বিভাগটির শিক্ষার্থীরা। বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সিগন্যাল ক্রপসে আবেদনের যোগ্যতা থাকা সত্বেও স্বীকৃতি না থাকায় তাতেও আবেদন করতে পারছেন না তারা।

সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। এসময় তিনটি দাবি উত্থাপন করা হয়। অনতিবিলম্বে ৪১ তম বিশেষ বিসিএস বিজ্ঞাপ্তির আগে পাবলিক সার্ভিস কমিশন আইসিই বিষয়ের বিষয় কোড অন্তর্ভুক্ত করা। ব্যাংকিং সেক্টরে আইটি অফিসার ও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পদে নিয়োগের ক্ষেত্রে সাবজেক্ট যুক্ত করা, সরকারী ও বেসরকারি সকল প্রতিষ্ঠান আইসিটি পদের নিয়োগে সিএসই,আইসিটি বিভাগের পাশাপাশি আইসিই বিষয়কেও অন্তর্ভুক্ত করা।

উপরোক্ত সমস্যাগুলো সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ না করা হলে ক্লাস পরীক্ষা বর্জন করে লাগাতার আন্দোলনের করবে বলে জানায় বিভাগের শিক্ষার্থীরা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান বলেন, আমরাও চাই বিষয়টা সমাধান হোক। বিভাগের বিষয়কোড অন্তর্ভুক্ত করতে সংশ্লিষ্টদের সাথে কথা হচ্ছে। আশা করি দ্রুত বিষয়টি সমাধান হবে।

এর আগে গতকাল বুধবার একই দাবিতে প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় বিভাগটির শিক্ষার্থীরা।পরে উপাচার্য বরাবর স্মারক লিপি দেন তারা।

এদিকে দুপুর ৩ টায় ক্যাম্পাসে মৌন মিছিল করে আবারও ৪র্থ বিজ্ঞান ভবনের সামনে অবস্থান নেয়ার কথা জানিয়েছে শিক্ষার্থীরা।

ট্যাগ: রাবি
পরিবারতন্ত্রের রাজনীতি বন্ধ করতে আমিরের সেক্রিফাইস স্মরণীয় …
  • ২০ এপ্রিল ২০২৬
একসঙ্গে বিষপান করল যুগল, প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক
  • ২০ এপ্রিল ২০২৬
সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬