তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির নতুন সভাপতি শিশির

২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৩ PM
শামিম হোসাইন শিশির

শামিম হোসাইন শিশির © ফাইল ফটো

রাজধানীর সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শামিম হোসাইন শিশির। এর আগে শিশির সংগঠনটির সহ-সভাপতি পথে দায়িত্ব পালন করছিলেন।

সম্প্রতি ব্যক্তিগত ও পারিবারিক কারণে সতিকসাসের সভাপতির পদ থেকে পদত্যাগ করেন এস এম শাফায়াত হাসান। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং কমিটির উপদেষ্টামণ্ডলিদের অনুমোদনে শামিম হোসেন শিশিরকে সভাপতি মনোনীত করা হয়।

দীর্ঘদিন দৈনিক মানবকণ্ঠে কর্মরত থাকা শিশির বর্তমানে অনলাইন নিউজপোর্টাল ২৪ লাইভ নিউজ পেপারের ক্রীড়া প্রতিবেদক হিসেবে কাজ করছেন।

উল্লেখ, গত ২৩ মে ২০১৯ তারিখে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে তিতুমীর কলেজের প্রাক্তন কৃতি ছাত্র ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য সাংবাদিক সমিতির কমিটি ঘোষণা করেন। যার অনুমোদন দেন সমিতির সাবেক সভাপতি জনাব রফিকুল ইসলাম রলি ও সাধারণ সম্পাদক জনাব শাহরিয়ার আরিফ।

এই কমিটির তত্ত্বাবধায়নে শিক্ষার্থীদের সাংবাদিকতায় প্রশিক্ষণ দেওয়াসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি। তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি প্রতিষ্ঠিত হয় ২০০৬ সালে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close