জাবিতে প্রকল্প বিতর্ক তুঙ্গে, এবার জড়ালেন সিনেটররা

০৩ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৪৬ PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুর্নীতির বিরুদ্ধে চলমান আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্যরা দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। দিয়েছেন পক্ষে-বিপক্ষে বিবৃতি। একদল বলছে অভিযোগ ভিত্তিহীন, অন্যরা দুর্নীতি ও পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। এছাড়া আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলাকালীন সময়ের মধ্যেই উপাচার্যপন্থী সিনেটররা বেলা তিনটায় বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের শিক্ষক লাউঞ্জে মহাপরিকল্পনায় বিঘ্ন সৃষ্টি ও ভিত্তিহীন দুর্নীতির অভিযোগের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সিনেটর অধ্যাপক অজিত কুমার মজুমদার সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে উন্নয়ন কাজে ‘বিঘ্ন সৃষ্টি করা’কে নজিরবিহীন ঘটনা উল্লেখ করে বলেন,‘সকলের পরিশ্রমে প্রকল্পে নিখুঁত পরিকল্পনা প্রণীত হয়েছে বলেই তা ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং একনেকে চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে’। তিনি আরো বলেন, ‘প্রকল্প অর্থায়নের সমুদয় অর্থ এখনো সরকারের কোষাগারেই আছে। তাই এখানে দুর্নীতির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন’।

অন্যদিকে একইদিনে সিনেটের ১৯ জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা, সঠিক-পরিকল্পনা, নিয়মতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত থাকার ব্যাপারে সংশয় প্রকাশ করেন। সিন্ডিকেট ও সিনেটের অনুমোদনের অভাব, ত্রুটিযুক্ত পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়নে নির্দিষ্ট কমিটির অযোগ্যতা, অনুগত ব্যক্তিবর্গকে আরকিটেক্ট ফার্মে নির্বাচন, টেন্ডার প্রক্রিয়াই নিয়ম অনুসরন না করা, সুপরিকল্পনার অভাব, উপাচার্যের আর্থিক দুর্নীতির সাথে সংশ্লিষ্টতাসহ মোট ৭টি বিষয়ে আপত্তি তুলে ধরেন। এছাড়াও অভিযোগগুলোর সুষ্ঠু, নিরেপক্ষ ও বিচারবিভাগীয় তদন্তের জোরালো দাবি করেন সিনেটররা।

এদিকে তিনদফা দাবি ‘হল স্থানান্তর, দুর্নীতির তদন্ত ও মাস্টারপ্ল্যান পুনর্বিন্যাসে’র দাবিতে ডাকা অবরোধ শেষ করেন বিকেল চারটায়। বিশ্ববিদ্যালয়ের পরিবহন অফিস ও দুই প্রশাসনিক ভবনে অবরোধের সময় আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল ও একটি নন ফিকশন নাটক পরিবেশনা করেন।

এর আগে আগামী বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী আবারো অবরোধ কর্মসূচি ঘোষণা করে ‘দুর্নীীতর বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’।

মহাকাশযাত্রায় প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারের অনুমতি ন…
  • ০৬ এপ্রিল ২০২৬
সমালোচকরাও বুঝতে পারছেন, আমাদের প্রণীত আইনগুলো ভালো ছিল: আস…
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
সরকারের প্রথম একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প 
  • ০৬ এপ্রিল ২০২৬
পে স্কেল চেয়ে দ্বিতীয় দিনের কর্মসূচিতে সরকারি কর্মচারীরা, প…
  • ০৬ এপ্রিল ২০২৬
নওগাঁয় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পুলিশ সদস্যের ২ পা বিচ্ছ…
  • ০৬ এপ্রিল ২০২৬