নোবিপ্রবিতে ড. ফিরোজের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:০৮ PM
নোবিপ্রবিতে ড. ফিরোজের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোবিপ্রবিতে ড. ফিরোজের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এর আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক সমিতি। মঙ্গলবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় হামলার বিচার চেয়ে পাঁচ কার্যদিবস সময় বেধে দেন শিক্ষক নেতারা। আর পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটির রিপোর্টের আলোকে বিচার কার্যক্রম জোরদার না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা।

শিক্ষক সমিতির সভাপতি গাজী মুহাম্মদ মহসীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মু. নাসির উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন নোবিপ্রবি উপাচার্য ড. মু. দিদার-উল-আলম, ট্রেজেরার ফারুক উদ্দীন, রেজিস্ট্রার মমিনুল হক, প্রক্টর নেওয়াজ মু. বাহাদুর, ফার্মেসী বিভাগের প্রফেসর শফিকুল ইসলাম এবং সালাম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট কাউসার হোসেন। এসময় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা।

এর আগে গত শনিবার রাতে নোবিপ্রবি সালাম হলে ধূমপানকে কেন্দ্র ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম রবিন এবং সাধারণ সম্পাদক এস এম ধ্রুবর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। রবিবার রাতে একই ঘটনার জের ধরে আবার সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ। এসময় ছাত্রলীগের আঘাতে গুরুতর আহত হন তিনি।

হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে: বিমান প্রতিমন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে পড়ুন সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে, অধ্যয়ন…
  • ১৩ এপ্রিল ২০২৬
নববর্ষে ঢাবির হলে ছাত্রদল নেতার ‘মুরালি-বাতাসা’ বিতরণ
  • ১৩ এপ্রিল ২০২৬
দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬