এবার জবি থেকে খালেদা জিয়ার নামফলক তুললো ছাত্রলীগ

০৩ সেপ্টেম্বর ২০১৯, ১২:৪৮ AM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ফের তুলে ফেলা হলো খালেদা জিয়ার নামফলক। সোমবার রাতে এ সংক্রান্ত একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসেছে। যা আসিফ ইকবাল নামে এক ছাত্রদল নেতা আপলোড করেছেন।

ভিডিও’র ক্যাপশনে ওই নেতা লিখেছেন, ‘জগন্নাথ কলেজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রূপকার দেশমাতা খালেদা জিয়ার নামফলক দ্বিতীয়বারের মত আবারো রাতের আঁধারে ভেঙে ফেললো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। এর আগে একবার ভেঙে ফেলছিলো ছাত্রদলের তীব্র প্রতিবাদে পুনঃস্থাপন করে, আবার আজ রাতে কিছুক্ষণ আগে ভেঙে ফেললো।’

তথ্যমতে, ২০১৭ সালের ৮ জুন রাতের আঁধারে প্রথমবারের মত খালেদা জিয়ার নাম সংবলিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঘোষণার নামফলক ভাংচুর ও সরিয়ে ফেলা হয়। প্রতিবাদ জানিয়ে পরদিন ৯ জুন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল এবং তা পুনঃস্থাপনের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। যা পরে প্রক্টর ড. নূর মোহাম্মদের মধ্যস্ততায় পুনঃস্থাপন করা হয়।

তথ্যমতে, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ১৯৯৫ সালের ২ নভেম্বর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের ঘোষণা দিয়ে ফলক উন্মোচন করেন। পরে ২০০৫ সালে ২০ অক্টোবর ওই ঘোষণার আলোকে সংসদে আইন পাশের মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যায় হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হয়।

ভিডিওটি দেখুন

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
১ হাজার বিঘা মাছের ঘেরের জন্য আনা ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬