খুবির ৬ষ্ঠ সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু কাল

৩১ আগস্ট ২০১৯, ০৭:৩২ PM

খুলনা বিশ্ববিদ্যালয়র (খুবি) ৬ষ্ঠ সমাবর্তনের অনলাইন রেজিষ্ট্রেশন শুরু হবে আগামীকাল রবিবার থেকে। চলবে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা অফিস সূত্রে বিষয়টি জানানো হয়েছে। এসময় বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান জানান, চলতি বছরের ২০ সেপ্টেম্বরের মধ্যে যে সকল শিক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে এবং হবে তাদের ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগামী ০১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে খুবির ওয়েব সাইটের প্রদত্ত নিয়মানুযায়ী রেজিষ্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করা যাবে। বিস্তারিত তথ্যাদির জন্য ০১৫৩৪২৯৬৪৩০, ০১৭৪০৬৭৩২৪৫, ০১৫৫৬৩২৭৪০৬, ০১৫১৫২৩৭৮৪৩, ০১৬৭৭১২৪৭৭৩ অথবা ০১৫১৫২৩৭৬৮৮ নম্বরে অফিস চলাকালীন সময় (সকাল ৯:০০ টা থক বিকাল ৫.০০ টা পর্যন্ত) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬