ইউজিসির সমন্বিত নীতিমালা প্রত্যাখ্যানের হুঁশিয়ারি ইবি শিক্ষক সমিতির

৩১ আগস্ট ২০১৯, ০৬:২৫ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে সমন্বিত খসড়া যে নীতিমালা প্রণীত হয়েছে তা প্রত্যাখ্যানের হুশিয়ারি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর বৈশিষ্ট্যের সঙ্গে এই নীতিমালা অসঙ্গতিপূর্ণ হলে তা প্রত্যাখ্যান করবেন জানিয়েছেন তারা। শনিবার (৩১ আগস্ট) দুপুরে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষক সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, ‘স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে ইউজিসি অভিন্ন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ চরম উৎকণ্ঠার মধ্যে আছে। নীতিমালা নিয়ে ইবি শিক্ষক সমিতি গত ২৮ আগস্ট সাধারণ সভা করেছে।’

এসময় তিনি সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বিষয়ে বলেন, ‘প্রণীত নীতিমালা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের বৈশিষ্টের সাথে অসঙ্গতিপূর্ণ হলে সর্বসম্মতিক্রমে তা প্রত্যাখ্যান করবে ইবি শিক্ষক সমিতি। সমন্বিত খসড়া নীতিমালা নিয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনকে সভা আহবানের দাবি জানানো হবে।’

এসময় তিনি আরো বলেন, ‘নীতিমালা সম্পর্কে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাথে সমন্বয় করে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ ও খসড়া নীতিমালার অসঙ্গতিসমূহ চিহ্নিত করে তা দূরকরণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও শিক্ষা মন্ত্রণালয় বরাবর পত্র প্রেরণ করা হবে।’

সংবাদ সম্মেলনে ইবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক কামাল ড. উদ্দিন বলেন, ‘সমন্বিত নীতিমালা কার্যকর হলে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন চরমভাবে বিঘ্নিত হবে। আমাদের দাবির মধ্যদিয়ে আমরা সারা দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষক সমিতি ফেডারেশনকে জাগ্রত করতে চাচ্ছি।’

এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, সদস্য অধ্যাপক মাহবুবুল আরফিন, অধ্যাপক মেহের আলী, অধ্যাপক আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক জয়শ্রী সেনসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্রেন দুর্ঘটনায় বহু যাত্রী আহত, সর্বশেষ যা জানা যাচ্ছে
  • ১৮ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ৩…
  • ১৮ মার্চ ২০২৬
একসঙ্গে প্রাণ হারালেন বাবা ও ৫ বছরের ছেলে
  • ১৮ মার্চ ২০২৬
ঈদে হলে থাকা শিক্ষার্থীদের জন্য নেই বিশেষ আয়োজন
  • ১৮ মার্চ ২০২৬
ধর্ষণের শিকার শিশুটিকে বাঁচাতে কেটে ফেলতে হল জরায়ু
  • ১৮ মার্চ ২০২৬
ইবির জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি মওকুফ 
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence