চবির প্রীতিলতা হলের ডাইনিংয়ে খসে পড়ল সিলিং ফ্যান

৩১ আগস্ট ২০১৯, ০৪:১৪ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের আবাসিক হল প্রীতিলতার ডাইনিং রুম থেকে হঠাৎ খুলে পড়েছে একটি পাখা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন পাশে থাকা হাফসা আকতার। শনিবার (৩১ আগস্ট) দুপুর ৩টার দিকে দুপুরের খাবার গ্রহণকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২য় বর্ষের ছাত্রী হাফসা আকতার বলেন, পাখাটির নিচেই বসেছিলাম আমি। হঠাৎ পাখাটি ভেঙে আমার পাশের চেয়ারে পড়ে। আমি ধাক্কা খেয়ে উঠে যাই। পাশের চেয়ারটায় বসলে আজ হয়তো পাখাটা আমার মাথায় পড়তো। তাছাড়া ডাইনিংয়ের অন্য পাখাগুলোও অনেক পুরোনো। এগুলো মেরামত না করা হলে যেকোনো সময় ভেঙ্গে পড়তে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে প্রীতিলতা হলের প্রভোস্ট পারভীন সুলতানা বলেন, আজ ছুটির দিন। অফিসও বন্ধ। আমি বাইরে আছি। তাছাড়া কেউ আমাকে এ বিষয়ে কিছু বলেনি। জানলে ব্যবস্থা নিবো।

আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: …
  • ০৬ এপ্রিল ২০২৬