একই দিনে ২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা: বিড়ম্বনায় ভর্তিচ্ছুরা

৩১ আগস্ট ২০১৯, ০৮:৪৬ AM

© ফাইল ফটো

একই দিন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরপ্রবি) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন এই দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা।

ভর্তিচ্ছুরা জানান, খুলনা বিভাগের শিক্ষার্থীদের ১ম ও ২য় পছন্দ এই দুই বিশ্ববিদ্যালয়। নিকটবর্তী ও আসন সংখ্যা বেশি হওয়ায় খুব অল্প দিনে গোপালগঞ্জের বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সব শিক্ষার্থীদের একটাই চাওয়া সব পরীক্ষায় অংশ নেওয়া। কিন্তু প্রতিবছর বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিমাতাসুলভ আচরণ করছে।

আগস্ট মাসের ৫ তারিখে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি অনুসারে ২ নভেম্বর সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত সি ইউনিট (বিবিএ) ও দুপুর দেড়টা থেকে ৩টা বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অপরদিকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২৯ আগস্ট ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ২ নভেম্বর সকাল ১০টা থেকে ডি ইউনিট ও দুপুর ৩টা থেকে ই ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে দুই বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে অংশ নিতে চাওয়া বাণিজ্য ও মানবিকের শিক্ষার্থীরা বিপাকে পড়বেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গোপালগঞ্জের স্থানীয় শিক্ষার্থীদের সুযোগ করে দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এভাবে তারিখ নির্ধারণ করেছে। 

খুলনা থেকে এবছর ভর্তিপরীক্ষার প্রস্তুতি নিচ্ছে লাবনি আক্তার ও রাসেল নামের দুই শিক্ষার্থী। ক্ষোভ প্রকাশ করে তারা বলেন, আমরা তো টাকা দিয়ে ফরম তুলে ভর্তি পরীক্ষা দেবো। তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমস্যা কী? এতোদিন থাকতে কেন দু’টি বিশ্ববিদ্যালয় একই দিনে পরীক্ষা নেবে?

তারা আরও বলেন, ২০১৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরপ্রবি) ভর্তিপরীক্ষার তারিখ একই সময়ে নির্ধারণ করা হয়েছিল। ২০১৭ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের একই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা ছিল। পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে সমন্বিত ভর্তিপরীক্ষার দাবি জানান এসব শিক্ষার্থী।

এ বিষয়ে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘসময় তার ব্যবহৃত দু’টি মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বর বন্ধ পাওয়া যায়।

তবে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার বলেন, আমাদের এক লাখের বেশি পরীক্ষার্থী ভর্তিপরীক্ষায় অংশ নেয়। এত শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার মতো জায়গা বিশ্ববিদ্যালয়ে নেই। বিভিন্ন স্কুলে পরীক্ষা নিতে হয়। এজন্য শুক্র ও শনিবার বেছে নিতে হয়। দুই বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষার তারিখ একই দিন হওয়ার বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানাবেন বলে জানান।

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় গুলশান থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জানালেন সংসদ চাইলে পুরাতন সারের ডিলার বাদ দিয়…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ‘সেরা উইকেট’ নিয়েও অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী …
  • ২২ এপ্রিল ২০২৬
আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? হান্নান মাসউদকে স্পিকার
  • ২২ এপ্রিল ২০২৬
চবির শাটলে উঠে ছাত্রদলের নামে স্লোগান বহিরাগত পলিটেকনিক শিক…
  • ২২ এপ্রিল ২০২৬