শেষ বিদায় নিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী জুঁই

২৯ আগস্ট ২০১৯, ০৮:৪০ PM
জারমিন আক্তার জুঁই

জারমিন আক্তার জুঁই

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী জারমিন আক্তার জুঁই আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় ত্রিশাল চরপাড়া এলাকায় শেখ মঞ্জিল নামক একটি মেছের দ্বিতীয় তলায় একটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

বেলা ৫টায় মেস মালিকের ফোনে জুঁই এর স্বামী পরিচয়ে ফোন আসে এবং জানতে চায় জুঁই ঠিক আছে কিনা এমনটাই জানায় মেস মালিকের মেয়ে সোমা(১৭)। এই খবর পেয়ে দরজা বন্ধ দেখতে পেয়ে কয়েকজনের চেষ্টায় দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখে জানলার গ্রিলে ওড়না পেচিয়ে ফাঁশ নিয়ে ঝুলে আছে জুঁই। পুলিশ ও প্রক্টরিয়াল বডি খবর পেয়ে গঠনা স্থলে যায় ও লাশ নামিয়ে পরিচয় ও তথ্যাদি সনাক্ত করে। এসময় একটি চিরকুট সহ দুটি মোবাইল ও একটি ব্যাগ জব্দ করে পুলিশ। চিরকুটে তার স্বাক্ষরসহ লিখাছিলো আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়।

প্রতক্ষদর্শী ও সূত্র মতে জানা যায় জুঁই এর সাথে জামালপুর জেলার শিমুল নামে এক যুবকের সঙ্গে বিয়ে হয় যা জুঁই এর মাতা সেলিনা বেগম অবগত ছিলেন। আজ দুপুরেও জুঁই এর সঙ্গে শিমুল এর কথা হয় এবং আত্ম হত্যার কথা বলে। সেই কারনেই শিমুল মেস মালিককে ফোন দিয়ে খবর নেয়। তবে অভিযোগ রয়েছে শিমুল এর পূর্বেও অন্য একজনকে বিয়ে করেছে। শিমুল বর্তমানে ত্রিশাল থানায় রয়েছেন বলেও জানায় এক পুলিশ কর্মকর্তা।

ঘটনার সত্যতা স্বীকার করেছে ত্রিশাল থানা পুলিশ। প্রাথমিক তদন্তে অপমৃত্যু হিসেবে দেখছে পুলিশ। অপমৃত্যু হিসেবেই মামলা দায়ের প্রক্রিয়া চলছে। মৃতের লাশ প্রাথমিক তদন্তে শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে। ডাক্তারের প্রতিবেদন পাওয়ার পর বুঝা যাবে চূড়ান্ত ভাবে। মৃতের পিতা মাতা খবর পেয়ে আসছে বলেও জানায় পুলিশ কতৃপক্ষ।

এ বিষয়ে প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন আত্মহত্যাও একটি হত্যাকান্ড। পুলিশ তদন্ত শেষে আইনি প্রক্রীয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা রাখি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত এবং সেই পরিবারের প্রতি আমাদের শোক ও সমবেদনা ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান ত্রিশাল থানায় গিয়ে মৃত জারমিন আক্তার জুঁই কে দেখে আসেন এবং পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানায়। এসময় শিক্ষক সমিতির সভাপতি সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন ।

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950