ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিকে বের করা প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ অবদান: জবি উপাচার্য

২৯ আগস্ট ২০১৯, ০৫:১৯ PM
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উপাচার্য অধ্যাপক ড.মীজানুর রহমান বলেছেন, মানুষের শ্রেষ্ঠ সৃষ্টি হল রাষ্ট্র, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়ে গেছেন। তিনি বলেন, গত ৪০ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ অবদান ছিল ক্যান্টনমেন্ট থেকে রাজনীতি বের করে নিয়ে আসা।

জবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জবি শিক্ষক সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

আলোচনা সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকারের সভাপতিত্বে জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নূর মোহাম্মদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভুইঁয়া, অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও নীল দলের সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া এবং প্রক্টর ও নীল দলের সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল।

এ আলোচনা সভায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন
  • ২৩ এপ্রিল ২০২৬
ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষায় তোলপাড়, তদন্ত শুরু করল কর্তৃপক্ষ
  • ২৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই স্বপ্নভঙ্গ একঝাঁক তারকার
  • ২৩ এপ্রিল ২০২৬
একটি নারী আসন হারানোর ঝুঁকিতে জামায়াত-এনসিপি জোট, আইন কী বল…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির বিশেষ মাইগ্রেশনের সুযোগ শেষ আজ
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রবাসীদের পাসপোর্ট নবায়নে জটিলতা, সরকারকে যে আহবান জানালেন…
  • ২৩ এপ্রিল ২০২৬