বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা: শোকসভায় আরবি বিশ্ববিদ্যালয়ের বক্তরা

২৮ আগস্ট ২০১৯, ০৯:০৭ PM

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা এবং মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ। অনুষ্ঠানে আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর।

সভায় সভাপতির বক্তব্যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, স্বাধীনতা সংগ্রামের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শন, তাঁর দেশপ্রেম এবং স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যা শুধু ক্ষমতা বদলের উদ্দেশেই কিন্তু হয়নি। বরং একটি আদর্শকে এবং একটি রাষ্ট্রকে হত্যা করাই ছিলো এ নৃশংস হত্যাকান্ডের মূল উদ্দেশ্য। ষড়যন্তকারীরা সফল হয়নি। ভবিষ্যতেও মুক্তিযুদ্ধের চেতনা ধারকদের বিরুদ্ধে অবস্থানকারীরা সফল হবে না। আমাদেরকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা ধারায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা।

আলোচনা সভায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা পাঠ ও ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক।

শোক সভায় উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আবু হানিফা, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহ্মাদ, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান ভূঁঞা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল খালেক, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মোঃ জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার জনাব ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ জিয়াউর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

রাজধানীতে ‘গোপন বৈঠক’, হাতেনাতে ধরা পড়লেন আওয়ামী লীগের ৪ নে…
  • ১৫ নভেম্বর ২০২৬
জলবায়ু ক্ষতিপূরণের দাবিতে সাতক্ষীরায় কাফনের কাপড় পরে তরুণদে…
  • ১৫ নভেম্বর ২০২৬
অতিরিক্ত তৃষ্ণা, ক্লান্তিসহ যে ৫ কারণে বুঝবেন আপনিও ডায়াবেট…
  • ১৫ নভেম্বর ২০২৬
নামফলক ভেঙে নতুন করে ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ লিখল ছাত্রলীগ …
  • ১৫ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রত্যেককে যুবদলের নয়ন হয়ে উঠত…
  • ১৫ নভেম্বর ২০২৬
যে ৫ কারণে শেখ হাসিনার দেশে ফেরা ‘অসম্ভব’
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950