বঙ্গবন্ধুর সমাধিতে আরবি বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

২৭ আগস্ট ২০১৯, ০৪:৩২ PM

© টিডিসি ফটো

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দল পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাধিসৌধের পাশে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে এ শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদনের পর সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এস. এম. এহসান কবীর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. আবু হানিফা, ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান ভূঁঞা, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সিরাজ উদ্দিন আহমাদ, সহকারী অধ্যাপক ড. জাভেদ আহমাদ, সহকারী রেজিস্ট্রার মো. জাকির হোসেন, সহকারী রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. জিয়াউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬