খুবিতে শেখ মুজিবের জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা বুধবার

২৬ আগস্ট ২০১৯, ০৫:০৮ PM

© ফাইল ফটো

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আগামী বুধবার ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদা না দিলে ফ্যাক্টরি-মাদ্রাসা বন্ধের হুমকি, বহিষ্কার হলে…
  • ১২ এপ্রিল ২০২৬
তুরস্কের কাছে সবচেয়ে সুন্দরী নারী ও ১০০ কোটি ডলার দাবি করল …
  • ১২ এপ্রিল ২০২৬
হামের জরুরি টিকাদান কর্মসূচির মধ্যেই ইপিআই প্রধানকে ওএসডি
  • ১২ এপ্রিল ২০২৬
দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬