বরিশাল বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট মেম্বার হলেন ড. সাখাওয়াত 

২৯ আগস্ট ২০২৬, ১১:৫৮ AM
ড. গাজী মো. সাখাওয়াত হোসেন ও ববি লোগো

ড. গাজী মো. সাখাওয়াত হোসেন ও ববি লোগো © টিডিসি সম্পাদিত

প্রভাষক ক্যাটাগরিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন  সিন্ডিকেট মেম্বার মনোনীত হয়েছেন ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক।

গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আবদুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে আরও জানানো হয়েছে,  বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ (সংশোধিত-২০১৩) এর ১৭(১) (ঞ) ধারা অনুযায়ী ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৪তম (০১.০৭.২০২৬খ্রি:) সভার আলোচ্যবিষয়- ৯৫ এর সিদ্ধান্ত মোতাবেক প্রভাষক ক্যাটাগরিতে ড. গাজী মো. সাখাওয়াত হোসেনকে  বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের একজন সদস্য হিসেবে মনোনয়ন প্রদান করা হলো।

আদেশটিতে আরও উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রচলিত বিধি অনুযায়ী আগামী  দুই বছরের জন্য তাকে সিন্ডিকেট সদস্য হিসেবে এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

ট্যাগ: ববি
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬