ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভোটগ্রহণ শুরু

১৭ আগস্ট ২০২৬, ১১:০৮ AM
 ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন নিয়ে অনলাইনে ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়। চলবে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত। সব মিলিয়ে ৬০ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এই ভোটে অংশ নিতে পারবেন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে ভোট দিতে হবে।

ভোট দেওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার জন্য যে ফোন নম্বর নিবন্ধন করা হয়েছিল, সেই নম্বরে ওটিপি (OTP) পাঠানো হবে। একটি ফোন নম্বর থেকে একবারই ভোট দেওয়া যাবে।

ভোট দেওয়ার সময় শিক্ষার্থীদের নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। শিক্ষার্থীদের পরিচয় যাচাই এবং দেওয়া তথ্যের যথার্থতা নিশ্চিত করতেই এসব তথ্য নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের দেওয়া মতামত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় তা বিবেচনায় নেওয়া হবে। একই সঙ্গে ভোটের মাধ্যমে সংগ্রহ করা শিক্ষার্থীদের তথ্য গোপন রাখা হবে।

মাইগ্রেশন প্রক্রিয়া শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য একটি যুগোপযোগী অনলাইন শিক্ষার্থী ব্যবস্থাপনা পদ্ধতি চালু করার পরিকল্পনাও জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মাধ্যমে পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশসহ একাডেমিক কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করার উদ্যোগ নেওয়া হবে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবন পুরোপুরি সেশনজটমুক্ত করার পাশাপাশি ফলাফলে অসংগতি এড়াতে দ্বৈত পরীক্ষক পদ্ধতি চালুর কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে সাত কলেজের শিক্ষার্থীদের মাইগ্রেশন বিষয়ে মতামত নেওয়ার সিদ্ধান্ত নেয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সর্বাধিক অংশগ্রহণ নিশ্চিত করা এবং পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে সরাসরি বা অফলাইনে মতামত নেওয়ার পরিবর্তে অনলাইনে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এখন ৬০ ঘণ্টার এই ভোটে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাবির অধীনে প্রথম বর্ষের মানোন্নয়ন পরীক্ষা বাতিলের প্রক্রিয়…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আগামীতে বিচারকদের মত শিক্ষকদেরও পৃথক পে-স্কেল, ইঙ্গিত শিক্ষ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী, বাসযোগ্য পরিবেশ গড়ার …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন ৭ হাজার ছাড়াল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
১০০ শিক্ষককে সম্মাননা দেবে সরকার, প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বুয়েট শিক্ষার্থী সানি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9