জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাক্ষাৎ

১১ আগস্ট ২০২৬, ০৯:৫৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫৪ PM
জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি © সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। বৈঠকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, কারিগরি শিক্ষা বিস্তার এবং জার্মানির শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ একাডেমিক ও গবেষণা সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সোমবার (১০ আগস্ট) ঢাকার বারিধারায় অবস্থিত জার্মান দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠককালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে আন্তর্জাতিক মানসম্পন্ন ও দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে জাতীয় বিশ্ববিদ্যালয় কারিগরি ও মানসম্মত শিক্ষার ওপর জোর দিচ্ছে। জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং উচ্চতর গবেষণায় সহযোগিতা আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক পরিমণ্ডলে প্রতিযোগী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।’

জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লৎসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং বাংলাদেশের উচ্চশিক্ষার মান বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে জার্মানির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে জার্মান দূতাবাসের পলিটিক্যাল, প্রেস ও কালচারাল সেকশনের ফার্স্ট সেক্রেটারি মনিকা রয়টার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম উপস্থিত ছিলেন।

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬