১৩ আগস্টে শুরু হচ্ছে মাস্টার্স শেষপর্বের উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন

০৯ আগস্ট ২০২৬, ০৩:১৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য আবেদন গ্রহণ শুরু হচ্ছে আগামী ১৩ আগস্ট থেকে। শিক্ষার্থীরা ২৭ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করে নির্ধারিত ফি জমা দিতে পারবেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৩ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২৭ আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করা যাবে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে পে-স্লিপ ডাউনলোড করে নির্ধারিত সময়ের মধ্যে নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় টাকা জমা দিতে হবে।

এ ছাড়া সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট এবং বিভিন্ন ধরনের কার্ড—American Express, Visa, DBBL Nexus ও MasterCard ব্যবহার করে ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব থেকেও অনলাইনে টাকা স্থানান্তরের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

উত্তরপত্র পুনঃমূল্যায়নের জন্য প্রতি পত্রে ১ হাজার ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা ফি জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে এবং পরবর্তী সময়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে এর দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গে উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেদনপত্র বা পে-স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।

লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবাকে আটক
  • ৩১ আগস্ট ২০২৬
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
  • ৩১ আগস্ট ২০২৬
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নেপথ্যে কী
  • ৩১ আগস্ট ২০২৬
বিএনসিসির সিইউও হলেন যবিপ্রবির ক্যাডেট রাজু আহমেদ
  • ৩১ আগস্ট ২০২৬
রাবির নতুন রেজিস্ট্রারের নেই অনার্স ডিগ্রি, নীতিমালা লঙ্ঘন …
  • ৩১ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৬ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ৩১ আগস্ট ২০২৬