রুটিনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের পরীক্ষা বর্জন

০৯ আগস্ট ২০২৬, ০৭:৪১ PM
সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো ও পরীক্ষার রটিন।

সেন্ট্রাল ইউনিভার্সিটির লোগো ও পরীক্ষার রটিন। © টিডিসি সম্পাদিত ছবি

‎ঢাকা সেন্ট্রাল ইউনিভাসিটি কর্তৃপক্ষের নির্দেশনা থাকা সত্ত্বেও টেস্ট পরীক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না করায় পরীক্ষা বর্জন করেছে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। ‎

‎রবিবার (৯ আগস্ট) সকালে অর্থনীতি বিভাগের অফিসে শিক্ষার্থীরা এ প্রতিবাদ জানান। 

‎গত ২২ জুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অধীনে থাকা সকল সংযুক্ত কলেজের প্রাতিষ্ঠানিক ও একাডেমিক কার্যক্রমে 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নাম ব্যবহারের কঠোর নির্দেশনা দেয়। তবে সম্প্রতি প্রকাশিত অর্থনীতি বিভাগের টেস্ট পরীক্ষার রুটিনে কলেজ কর্তৃপক্ষের উক্ত নির্দেশনা অমান্য করে এবং বিশ্ববিদ্যালয়ের নাম এড়িয়ে যায়।

‎রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অমান্য করায় শিক্ষার্থীদের একাডেমিক পরিচয় হুমকির মুখে পড়েছে। এর প্রতিবাদে অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা একজোট হয়ে নির্ধারিত পরীক্ষা বর্জনের করেন এবং বিভাগীয় অফিসে প্রতিবাদ জানায়।

‎অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রাফি বলেন, ‘আমাদের একটাই দাবি রুটিন, প্রশ্ন ও উত্তর পত্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ করা। আমরা বিভাগীয় প্রধানের কাছে এ বিষয় জানতে চাইলে তিনি বলেন তারা আমাদের পরিক্ষা দিবেন না। পরিক্ষা দিতে হলে বিশ্ববিদ্যালয়ে যেতে বলেছেন। তিনি আমাদের অপমান করে বলেন আমরা নাকি কুকুরের মতো ভেসে এসেছি।’

‎মোহাম্মদ হাবিব মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ থাকা সত্ত্বেও আমাদের টেস্ট পরিক্ষার রুটিনে বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে নি তাই আমরা পরিক্ষা বর্জন করেছি। এ বিষয় বিভাগীয় প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন আমাদের পরিক্ষা নিবেন না। তিনি বলেছেন তোমরা উপচার্যের কাছে যাও। কিন্তু 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যদেশ-২০২৬ ' অনুযায়ি আমরা কবি নজরুল কলেজ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজ।’

এই বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আফসানা পারভীন বলেন, টেস্ট বা ইনকোর্স পরীক্ষায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম ব্যবহার করতে হবে সেন্ট্রাল থেকে এইরকম কোনো নির্দেশনা আসেনি, তাহলে কেন আমরা তা ব্যবহার করবো? 

শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই রকম কোন ঘটনা ঘটেনি, তাদের সাথে আমরা কেন খারাপ আচরণ করবো? বরং ওরাই অফিসে এসে আমাদের সাথে খারাপ আচরণ করেছে।

বুটেক্সে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ‘ছাত্র-শিক্ষক স…
  • ০৯ আগস্ট ২০২৬
মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬