ইবির আল-ফিক্হ বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শাহিন

৩১ জুলাই ২০১৯, ০৭:০৬ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন ও শরীয়াহ অনুষদভূক্ত আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহিন।

বুধবার বিভাগের সভাপতির কক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। এর মধ্যদিয়ে তিনি বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।

বিভাগীয় সূত্রে জানা যায়, সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলামের দায়িত্বের মেয়াদ শেষ হওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহিনকে আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে নিয়োগ দেন।

বুধবার সকাল ১১টায় বিভাগের সদ্য বিদায়ী সভাপতি অধ্যাপক ড. এ কে এম নুরুল ইসলামের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সভাপতিকে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও আইন বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সেলিম তোহা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মু. নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক ড. হামিদা খাতুন প্রমুখ।

এ বিষয়ে বিভাগের নতুন সভাপতি সহযোগী অধ্যাপক আনোয়ারুল ওহাব শাহিন বলেন, ‘আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলের সহযোগিতা নিয়েই বিভাগের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই।’

ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬
জানালা দিয়ে বাবা দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছিল সন্তানের…
  • ১২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬