কবি নজরুল কলেজ

৬ বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির মোল্লা

আব্দুল কাদির মোল্লা ও কবি নজরুল সরকারি কলেজ

আব্দুল কাদির মোল্লা ও কবি নজরুল সরকারি কলেজ © টিডিসি সম্পাদিত

রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ছয় বছর আগে ছয়টি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি আব্দুল কাদির মোল্লা। তবে প্রতিশ্রুতির ছয় বছর পেরিয়ে গেলেও এখনো তিনি তার দেওয়া কথা রাখেননি। 

জানা গেছে, ২০২০ সালের ১ জানুয়ারি কবি নজরুল সরকারি কলেজে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মোল্লা। অনুষ্ঠানে তিনি কলেজের দীর্ঘদিনের পরিবহন সংকট নিরসনে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য চারটি এবং শিক্ষকদের জন্য দুটি মোট ছয়টি বাস দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। 

তবে আশ্বাস দেওয়ার পর দীর্ঘ ছয় বছর পেরিয়ে গেলেও এই শিক্ষা প্রতিষ্ঠানে এখনো তিনি দেননি কোনো বাস। প্রতিশ্রুতির পর কলেজ প্রশাসন এ বিষয়ে আব্দুল কাদির মোল্লার সঙ্গে যোগাযোগ করেছে কি না, যোগাযোগ করে থাকলে কেন এখনো বাস দেওয়া হয়নি–এ নিয়েও প্রশ্ন অনেক শিক্ষার্থীদের।

কবি নজরুল সরকারি কলেজ তিন একর জমির ওপর নির্মিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। উচ্চমাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর মিলিয়ে বর্তমানে কলেজটিতে প্রায় ২১ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তু এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর যাতায়াতের জন্য কলেজে রয়েছে মাত্র দুটি বাস। কলেজের ‘বিদ্রোহী’ ও ‘অগ্নিবীণা’ নামের দুটি বাস থাকলেও শিক্ষার্থীদের দাবি, দুটিই দীর্ঘদিন ধরে ফিটনেস সমস্যায় ভুগছে। এছাড়াও প্রায়ই যান্ত্রিক ত্রুটির কারণে বাস চলাচল বন্ধ থাকে।

ফলে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের পরিবহন সংকট দিন দিন আরও প্রকট হয়ে উঠছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অসংখ্য শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। এছাড়া ঢাকা শহর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকেও প্রতিদিন অনেক শিক্ষার্থী কলেজে যাতায়াত করেন। পর্যাপ্ত বাস না থাকায় তাদের গণপরিবহণের ওপর নির্ভর করতে হচ্ছে, এতে প্রায়ই নানা ভোগান্তি ও দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেক শিক্ষার্থী। 

কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, প্রতিদিন আমার মতো অনেক শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে কলেজে ক্লাস করতে আসে। কিন্তু পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না থাকায় আমাদের অতিরিক্ত খরচ ও নানা ভোগান্তি পোহাতে হয়। কলেজের নিজস্ব বাস সংখ্যা বাড়ানো হলে আমাদের জন্য যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হতো।

কবি নজরুল সরকারি কলেজের আরেক শিক্ষার্থী বলেন, আমরা শুনেছিলাম আব্দুল কাদির মোল্লা ছয়টি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু ছয় বছরেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। কলেজ প্রশাসন এ বিষয়ে পরবর্তীতে কাদির মোল্লার সঙ্গে যোগাযোগ করেছে কি না সেটিও আমরা আর জানতে পারিনি। 

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, উনি প্রতিশ্রুতি দেওয়ার পর থেকে বেশ কয়েকবার আমরা প্রতিনিধি দল পাঠিয়েছি। কিন্তু উনি কোন সায় দেয়নি। শেষবার যখন আমাদের প্রতিনিধি দল তার কার্যালয়ে যায়, তখন তাদেরকে অফিসেই ঢুকতে দেয়নি।

স্ত্রীসহ নেপাল ঘুরতে গিয়ে এএসপি হওয়ার খবর পান উচ্ছ্বাস, নাট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, আবেদন ৭ সে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্তির ১০ বছরে প্রথম উচ্চতর গ্রেড চান মাধ্যমিকের শিক্…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলিতে যত আবেদন পড়ল
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
শাস্তি পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬৩ শিক্ষার্থী, দেখুন তাল…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬