‘আন্দোলনে থাকলে হলে থাকা যাবে না’— চাপের মুখে হল ছাড়লেন ছাত্রদল নেতা

২১ জুলাই ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ১০:২৪ PM
সরকারি তিতুমীর কলেজ

সরকারি তিতুমীর কলেজ © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজের আবাসিক হলের ফি কমানোর আন্দোলনে যুক্ত থাকায় শিক্ষার্থীকে হল ছাড়তে চাপ প্রয়োগ করার অভিযোগ উঠেছে। চাপের মুখে শেষ পর্যন্ত তিনি হল ছাড়তে বাধ্য হয়েছেন বলে জানান।

মঙ্গলবার (২১ জুলাই) ফেসবুকে দেওয়া এক পোস্টে হল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য রায়হান রাজু।

জানা গেছে, রায়হান রাজু কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লা গ্রুপের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রায়হান রাজু তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, হলের যে রাজনৈতিক কালচার, সেটা আমার ভালো লাগে না। হলে থেকে অন্যায়ের প্রতিবাদ করা যায় না। আমি শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে ছিলাম। এ কারণে আমাকে বলা হয়েছে, আন্দোলনে থাকলে হলে থাকা যাবে না। আমি কারও নাম বলতে চাই না। যেখানে শিক্ষার্থীদের পক্ষে কথা বলতে পারব না, সেখানে আমার না থাকাই ভালো।

এ বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফ মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি এ ব্যাপারে কিছু জানি না।'

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে শহীদ মামুন হলসহ কলেজের আবাসিক হলগুলোর সেশন ফি ৮ হাজার থেকে ৬ হাজার টাকায় নামিয়ে আনার দাবিতে আন্দোলন করে আসছেন আবাসিক শিক্ষার্থীরা। সোমবার (২০ জুলাই) রাতভর আন্দোলনের পর কলেজ প্রশাসন হলের সেশন ফি ১ হাজার টাকা কমিয়ে ৭ হাজার টাকা করার আশ্বাস দেয়। এরপরই শহীদ মামুন হল ছাড়ার বিষয়টি জানান এই ছাত্রদল নেতা।

এবার নতুন আরেক জেলার দুই ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে মারুফা-সোবহানার উন্নতি, পেছালেন জ্যোতি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩৫ কর্মকর্তা নিয়োগে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬