আন্দোলনের মুখে ফের হলের সেশন ফি কমানোর আশ্বাস তিতুমীর কলেজ প্রশাসনের

২১ জুলাই ২০২৬, ০৪:০২ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ০৪:১৯ PM
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান © সংগৃহীত

সরকারি তিতুমীর কলেজে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবাসিক হলের সেশন ফি এক হাজার টাকা কমানোর আশ্বাস দিয়েছে কলেজ প্রশাসন। আজ মঙ্গলবার (২১ জুলাই) কলেজের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে এ আশ্বাস দেন কলেজের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে হলের সেশন ফি ৭ হাজার টাকা নির্ধারণ করা হবে। পাশাপাশি হল ফি পরিশোধের সময়সীমাও বাড়ানো হবে। এ বিষয়ে আগামীকাল বুধবার সকাল ১১টায় কলেজ প্রশাসনের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, তিতুমীর কলেজ রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। প্রধানমন্ত্রীর সহকারী সচিব আ. রহমান সানী কলেজের সার্বিক উন্নয়নের আশ্বাস দিয়েছেন।

প্রশাসনের এ আশ্বাসের পর আপাতত আন্দোলন স্থগিত রেখে শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে দাবি মানা না হলে আবারও আন্দোলনের হুশিয়ারী দিয়েছে শিক্ষার্থীরা।

এর আগে, গতকাল সোমবার (২০ জুলাই) রাতে কলেজের আবাসিক হলের হল ফি অতিরিক্ত ধার্য করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শহীদ মামুন হলে শিক্ষার্থীরা। এদিন রাত ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হয় শহীদ মামুন ছাত্রাবাস থেকে এবং শেষ হয় সরকারি তিতুমীর কলেজে মূল ফটকে।

অ্যাম্বুলেন্সে নেই অক্সিজেন-নেবুলাইজার, সংকটাপন্ন রোগীর জীব…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কাদের-ইনান-সাদ্দামের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টে ক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে ফগার মেশিন দিয়ে রাবি ছাত্রদলের পরিচ্ছন্নতা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখুন এখানে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিএটিতে শিক্ষক নিয়োগ, আবেদন ১৪ অক্টোবর পর্যন্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9