অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তিতুমীর কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

২০ জুলাই ২০২৬, ১১:০৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৬, ১১:৩৮ PM
শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে

শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে আবাসিক হলের হল ফি অতিরিক্ত ধার্য করায় অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করছেন শহীদ মামুন হলে শিক্ষার্থীরা। আজ সোমবার (২০ জুলাই) রাত ১০টায় বিক্ষোভ মিছিল শুরু হয় শহীদ মামুন ছাত্রাবাস থেকে এবং শেষ হয় সরকারি তিতুমীর কলেজে মূল ফটক। বিক্ষোভ মিছিল শেষে আন্দোলনকারীরা প্রতিবাদ জানায় বক্তব্য দেওয়ার মাধ্যমে। 

এর আগে তিতুমীর কলেজ কর্তৃপক্ষ এক প্রজ্ঞাপনে জানায়, অপরাজিতা ছাত্রী নিবাস শহীদ মামুন হলের লিফটসহ হল ফি ৭৮০০ টাকা এবং সুফিয়া কামাল ছাত্রী নিবাস, সিরাজ ছাত্রী নিবাসের হল ফি লিফট বিহীন ৭৫০০ টাকা। মাত্র ২০০ টাকা কমানো হয়েছে।

প্রজ্ঞাপন জারি হওয়ার পর শহীদ মামুন হলের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানাই এবং বিক্ষোভ মিছিল করে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে।

বিক্ষোভ মিছিল শেষে মামুন হলের এক শিক্ষার্থী জানান, অধ্যক্ষের সাথে আমরা দফায় দফায় বসেছি। ঢাকার মধ্যে ৭টি  কলেজের মধ্যে শুধু তিতুমীরের হলগুলোতেই হল ফি বেশি। অধ্যক্ষ আশ্বাস দিয়েছিলেন ১ হাজার টাকা কমানোর প্রজ্ঞাপনে মাত্র ২০০ টাকা কমানো হয়েছে। প্রশাসন যে নোটিশ নোটিশ দিয়েছে তা আমরা প্রত্যাখ্যান করছি।

এদিকে, বিক্ষোভের পর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে হল ফি আরও সমন্বয় করে ৭ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে সাধারণ শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলো হল ফি কমানোর জন্য অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে। হল ফি কমানোর জন্য ছাত্রদলের একাংশ এবং শিক্ষার্থীরা ১৯ জুলাই অবস্থান কর্মসূচি পালন করে এবং ১৬ই জুলাই ইসলামী ছাত্রশিবির স্মারকলিপি প্রদান করে। এরপর কোনো সমাধান হয়নি।

বাংলাদেশ বেতারের পর এবার বিটিভি ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত …
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬