তিতুমীর কলেজ আইটি সোসাইটির চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন 

০৯ জুলাই ২০২৬, ১০:৪৮ PM
সোহরাব হাসান আকাশ ও তুষার চক্রবর্তী

সোহরাব হাসান আকাশ ও তুষার চক্রবর্তী © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজ আইটি সোসাইটির ২০২৬ সালের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সোহরাব হাসান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুষার চক্রবর্তী। বুধবার (৮ জুলাই) দুপুরে কলেজের পুরাতন বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা, মডারেটর এবং চেয়ারম্যান স্বাক্ষরের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন প্রদান করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও সংগঠনের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা বেগম, সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মো. রফিকুল ইসলাম এবং আইটি সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ ওমর নাসিফ। এছাড়াও উপস্থিত ছিলেন আইটি সোসাইটির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আরিফ হোসাইন রাজনসহ সংগঠনের সাবেক কার্যনির্বাহী সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্যবিদায়ী কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মাইদুল ইসলাম।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন রাকিব উদ্দিন। এছাড়া যুগ্ম সম্পাদক হিসেবে মাইনুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক হিসেবে নাদিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে বেলাল হাসান অরিমন, দপ্তর সম্পাদক হিসেবে জিন্নাত হাসান এবং অর্থ সম্পাদক হিসেবে সুমাইয়া ইমান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী পদসহ মোট ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি সোহরাব হাসান আকাশ বলেন, তিতুমীর কলেজ আইটি সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ আমার জন্য যেমন গর্বের, তেমনি এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং সমস্যা সমাধানের সক্ষমতাই আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবে। তাই আমাদের লক্ষ্য হবে এমন একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্‌ম গড়ে তোলা, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি, গবেষণা, উদ্ভাবন এবং নেতৃত্বের সমন্বয়ে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারবে। সকলের সহযোগিতা, সৃজনশীলতা ও সম্মিলিত প্রচেষ্টায় তিতুমীর কলেজ আইটি সোসাইটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা কাজ করে যাব।

সাধারণ সম্পাদক তুষার চক্রবর্তী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে শিক্ষার্থীদের দক্ষ ও যুগোপযোগী করে গড়ে তোলাই হবে আমাদের মূল লক্ষ্য। নতুন কমিটির সকল সদস্যকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর শেখার সুযোগ বৃদ্ধি এবং একটি গতিশীল ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই পথচলাকে সফল করতে এবং ক্যাম্পাসকে তথ্যপ্রযুক্তির আলোয় সমৃদ্ধ করতে আমি সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।

অনুষ্ঠানের শেষে সংগঠনের উপদেষ্টা, মডারেটর, প্রতিষ্ঠাতা ও সাবেক নেতৃবৃন্দ নবগঠিত কমিটির প্রতি শুভকামনা জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে তিতুমীর কলেজ আইটি সোসাইটি শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী চিন্তার বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে আরও কার্যকর ও সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে।

চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধে ৫০টিরও বেশি মূল্যবান ‍যুদ্ধবিমান ও ড্রোন হারিয়ে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের-নাছিম-আরাফাতসহ ৫ নেতার সম্পত্তি বাজেয়াপ্তের আ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক শিক্ষার উপকরণে কর মওকুফ প্রয়োজন: রাশেদা কে চৌধুরী 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এবার ডাকসুর প্রবেশপথের মেঝেতে জিন্নাহ-গোলাম আজমের ছবি লাগাল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
১০ বছর আগে ছাত্রত্ব শেষ হওয়া কুবি ছাত্রদল আহ্বায়কের রুম দখল…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9