উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বার অনশনে ববি শিক্ষার্থী

০৬ জুলাই ২০২৬, ০১:৫০ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় আমরণ অনশনে ১১তম ব্যাচের শিক্ষার্থী সাকিব মিয়া

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় আমরণ অনশনে ১১তম ব্যাচের শিক্ষার্থী সাকিব মিয়া © টিডিসি

উত্তরপত্রের পুনর্মূল্যায়নের দাবিতে তৃতীয়বারের মতো আমরণ অনশন বসেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী সাকিব মিয়া। রবিবার (৫ জুলাই) ১১টার দিকে তিনি আমরণ অনশন শুরু করেন। এক দিন পার হলেও তার সঙ্গে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দেখা করতে আসেনি বলে অভিযোগ করেন তিনি।

এর আগে সাকিব মিয়া গত ৫ ও ১৬ মে একই দাবিতে একই স্থানে আমরণ অনশন করেন। ওই সময় বিশ্ববিদ্যালয়ের আশ্বাসে তিনি অনশন থেকে সরে দাঁড়ান। তবে তার দাবি আদায় না হওয়া তিনে আবারও অনশন করতে বাধ্য হন বলে জানান।

সাকিব মিয়া দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হন। এই ছয় বিষয়ের মধ্যে পাঁচ বিষয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অকৃতকার্য করার অভিযোগ করেন তিনি। সাবিক মিয়ার দাবি, এই পাঁচ বিষয়ের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য।

সাবিক মিয়া বলেন, ‘আন্দোলনে আমরা ছবি ভাইরাল হওয়ার পর ধীমান স্যার আমাকে ৩-৪ বার থ্রেট দেন—তুমি ভার্সিটির সব আন্দোলন সংগ্রামে সামনে থাকো, তুমি সব সাবজেক্টে ফেইল করবা।’

আরও পড়ুন: প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে: ববি হাজ্জাজ 

সাকিব মিয়া আরও বলেন, ‘গত ১ জুলাই ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাকে বলেন, বিশ্ববিদ্যালয়ে খাতা পুনর্মূল্যায়নের নিয়ম নেই। আমি যাতে ১৩তম ব্যাচের সঙ্গে কন্টিনিউ করি।’

এ বিষয়ে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ড. ধীমান কুমার রায় বলেন, ‘সাকিব মিয়ার বিষয় এখন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত বাইরে যাওয়ার সুযোগ নেই।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক ড. গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘গতকাল থেকে সাকিব মিয়ার নিরাপত্তার জন্য দুজন সিকিউরিটি যুক্ত করা হয়ছে। আজ দিনের প্রথম প্রহরে আমি তাকে দেখতে যাই। গতকাল ও তার পরিস্থিতি দেখার জন্য গিয়েছি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আফিস থেকে তার নিরাপত্তার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার বিষয় অ্যাকাডেমিক কাউন্সিলও একটা সিদ্ধান্ত জানিয়েছে। তবে সেটা সে মানছে না।’

ডিএমপির শিক্ষাবৃত্তি পেল ৪৩৭ কৃতি শিক্ষার্থী
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজা-ইয়াবাসহ যুবদল নেতার ছেলেসহ আটক ৩
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লালবাগের বাসায় একা থাকা আইনজীবীর মরদেহ উদ্ধার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পল্লী বিদ্যুৎ সমিতিতে ৪০ 'মিটার রিডার-কাম-ম্যাসেঞ্জার' নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ভর্তিতে নতুন নিয়ম, তিন বিষয়ে দিতে হবে ১০০ নম্বরের পরী…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুরে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রায় কৃতী শিক্ষার্থীদের সং…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9